রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করা হবে : জনাব তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, জনগণ ম্যান্ডেট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে। সেই ম্যান্ডেট বিএনপি ধীরে ধীরে বাস্তবায়ন করবে। জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করা হবে। আজ সোমবার ২০ এপ্রিল বিকেল ৫টা ৫০ মিনিটে বগুড়া শহরের  আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত একটি বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাননীয় প্রধানমন্ত্রী আরও বলেন, বিগত সরকারের আমলে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল তা বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠিত করেছে। একযুগ আগে কথা বলার যে অধিকার কেড়ে নেয়া হয়েছিল সেই অধিকারকে এদেশের মানুষ প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের মানুষ দেখেছে সেসময় কিভাবে মানুষের অধিকার হরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেন, এদেশের জনগণের আন্দোলনে বিগত সরকারের পতন হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ তার ভোটের অধিকার ফিরে পেয়েছে। জনগণ আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। নির্বাচনে আমরা জয়ী হয়ে দেশ পরিচালনা করছি, এটি আমাদের দায়িত্ব। তিনি বলেন, আজ গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। আমরা কথা দিয়েছিলাম, দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রান্তিক আয়ের মানুষের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিব। বিএনপি কৃষকের পাশে দাঁড়ানোর কথা বলেছিল, আমরা কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ শুরু করেছি। আমরা বলেছিলাম কৃষকদের ঋণ মওকুফ করব। আমরা কৃষকদের সুদসহ ঋণ মওকুফ করেছি। বিএনপি সরকার সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।

জনাব তারেক রহমান আরও বলেন, শহীদ জিয়াউর রহমান এই বগুড়ার সন্তান। তিনি খাল খনন শুরু করেছিলেন কৃষি উন্নয়নের জন্য।  আমরা খাল খনন শুরু করেছি। সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। কৃষকের উৎপাদন বৃদ্ধি হবে। দেশ এগিয়ে যাবে। এদেশে লুটপাট করা হয়েছে। দেশের মানুষকে শুধু স্বপ্ন দেখানো হয়েছে। নদী খাল ভরাট করে দখল করা হয়েছে। দেশে সবুজায়নের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সর্বত্র আমরা বৃক্ষ রোপন কর্মসূচি শুরু করেছি। আমাদের সময়ে সারাদেশে সবুজায়নে কাজ করে যাচ্ছি।

বিদেশে কর্মসংস্থানের বিষয়ে বিএনপির চেয়ারপার্সন বলেন, আমরা চেষ্টা করছি যাতে অল্প খরচে বিদেশে কর্মসংস্থান করা যায়। সেই সাথে দেশের পণ্য বিদেশে রপ্তানি করা যায়। রেলপথ নির্মাণের বিষয়ে তিনি বলেন, খুব দ্রুত বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ কাজ শুরু হবে।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপির সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এমপির পরিচালনায় এসময় প্রধানমন্ত্রী পত্নী ডাক্তার জুবাইদা রহমান, বিভিন্ন আসনের এমপি, জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনসভা শুরুর আগেই দুপুর থেকে ছোট ছোট মিছিল নিয়ে দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা এবং অসংখ্য সাধারণ মানুষ আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় আসতে শুরু করেন। বেলা ৩টার মধ্যে পুরো মাঠ প্রাঙ্গণ জনসমুদ্রে রূপ নেয়। মাঠ প্রাঙ্গণ ছাড়িয়ে আশপাশের সড়কগুলোতেও নেতা-কর্মী ও জনসাধারণের অবস্থান নিতে দেখা যায়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা বগুড়ায় এটিই জনাব তারেক রহমানের প্রথম সফর। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা রহমান।

সম্পর্কিত খবর

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
সর্বশেষ সর্বাধিক পঠিত