মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

বাকলিয়ায় ‘ক্রাশ প্রোগ্রাম’ বাস্তবায়ন কার্যক্রম পরিদর্শনে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) জলাবদ্ধতা নিরসনে বিশেষ উদ্যোগ হিসেবে ‘ক্রাশ প্রোগ্রাম’ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে নগরীর ১৭ নং পশ্চিম বাকলিয়া এলাকায় নালা খাল পরিষ্কার ও মাটি উত্তোলন কার্যক্রম পরিচালনা করা হয়। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি সরেজমিনে কাজ পরিদর্শন করেন এবং নিজ হাতে নালা থেকে ময়লা উত্তোলন করে কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে মেয়র উপস্থিত থেকে এ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

চসিক সূত্র জানায়, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে নগরীর জলাবদ্ধতা কমাতে এ ধরনের কার্যক্রম জোরদার করা হয়েছে। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খাল নালা থেকে পলি ও বর্জ্য অপসারণের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির আহবায়ক এমরান উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, সদস্য সচিব মহিউদ্দিন মিজান, সাবেক কাউন্সিলর ও যুগ্ম আহবায়ক এ.কে.এম আরিফুল ইসলাম ডিউক, মোঃ ফোরকান,মোঃ বেলাল, নুর মোহাম্মদ, ওয়াসিম, রানা, আমির, হিরু, ইকবাল সহ আরো অনেকে।

সম্পর্কিত খবর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

অনিরাপদ সমাজব্যবস্থা মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে : ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম

চট্টগ্রাম : প্রতিদিন ৯ জন করে মানুষ মারা যাচ্ছে বলে মন্তব্য করে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, গত ছয় মাসে ১৭০০...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি: অর্থনীতি ও জনজীবনে বহুমাত্রিক চাপের আশঙ্কা

আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা, আমদানি ব্যয় বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান সামাল দিতে দেশে আবারও বড় ধরনের জ্বালানি মূল্য সমন্বয়...
সর্বশেষ সর্বাধিক পঠিত