মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং জোরদার করা হবে : জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ভোজ্যতেলের অবৈধ মজুদ প্রতিরোধ এবং মূল্য নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্য চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, কেবল অভিযান পরিচালনা বা শাস্তিমূলক ব্যবস্থা দিয়ে বাজারে স্থায়ী পরিবর্তন আনা সম্ভব নয়, এর জন্য নৈতিকতার উন্নয়ন জরুরি। যার পরিপ্রেক্ষিতে উৎসব এলে পণ্যের দাম কমাতে হবে। সোমবার বিকেল চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন এবং নির্দেশনা প্রদান করেন।

ঈদুল আজহাসহ বিভিন্ন উৎসবকে সামনে রেখে দ্রব্যমূল্য সহনীয় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সমাজের সব শ্রেণির মানুষকে নিয়ে উৎসব করতে চাইলে সবার ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় নিতে হবে।

প্রয়োজনে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে ‘ট্রাক সেল’ কার্যক্রম চালুর নির্দেশ দিয়ে জেলা প্রশাসক বলেন, সর্বোচ্চ খুচরা বাজারমূল্যের চেয়েও কম দামে নির্দিষ্ট সময় ও স্থানে ট্রাক থেকে তেল বিক্রির ব্যবস্থা করতে হবে, যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়। তিনি আরও জানান, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং জোরদার করা হবে। কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসময় সভায় উপস্থিত ব্যবসায়ী নেতারা বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ক্যাব প্রতিনিধি, ভোজ্যতেল সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতাো এবং বিভিন্ন ভোজ্যতেল সরবরাহকারী কোম্পানির প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমরা ইতিহাস গড়ব : ক্রীড়া প্রতিমন্ত্রী

চট্টগ্রাম : দেশব্যাপী নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতায় নিবন্ধনে বড় ব্যবধানে শীর্ষে রয়েছে চট্টগ্রাম। জেলাটিতে নিবন্ধন করেছে ১ লাখ ৮১ হাজার ১৪০ জন। দ্বিতীয় স্থানে...

৪৩ মাসে ৭২ হাজারের বেশি শিশু নিখোঁজ: কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের শিশুরা?

একটি শিশু হারিয়ে যাওয়ার অর্থ শুধু একটি পরিবারের একজন সদস্য নিখোঁজ হওয়া নয়—এর সঙ্গে হারিয়ে যায় একটি পরিবারের স্বস্তি, নিরাপত্তাবোধ ও ভবিষ্যতের অসংখ্য স্বপ্ন।...

শত চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারিনি : এবার ডেঙ্গু কেড়ে নিল প্রথম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত অনুশ্রী দাশ। সুবল-লিপি দম্পতির দুই ছেলে মেয়ের মধ্যে অনুশ্রী ছিল ছোট। গত ২...

অনিরাপদ সমাজব্যবস্থা মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে : ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম

চট্টগ্রাম : প্রতিদিন ৯ জন করে মানুষ মারা যাচ্ছে বলে মন্তব্য করে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, গত ছয় মাসে ১৭০০...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...
সর্বশেষ সর্বাধিক পঠিত