রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিল এক শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী জেলা কারাগারে বসেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়েছে এক শিক্ষার্থী। আজ মঙ্গলবার কারাগারের একটি কক্ষে তার পরীক্ষা নেওয়া হয়। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ওই শিক্ষার্থীর বয়স ১৫ বছর। কারা কর্তৃপক্ষ জানায়, একটি হত্যা মামলায় ওই শিক্ষার্থীকে গাজীপুরের টঙ্গীর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছিল। তবে পরীক্ষার জন্য তাকে নোয়াখালী কারাগারে আনা হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী, কারাগারের একটি কক্ষে তার পরীক্ষা নেওয়া হচ্ছে।

কারাগার সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী সদর উপজেলার একটি বিদ্যালয়ের ছাত্র। তার পরীক্ষাকেন্দ্রও একই উপজেলায়। ওই কেন্দ্রের সচিবের তত্ত্বাবধানে তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা শেষে যথানিয়মে উত্তরপত্র কেন্দ্রের প্রধানের কাছে পাঠানো হয়।

জানতে চাইলে কারাগারের তত্ত্বাবধায়ক আ. বারেক বলেন, এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে তিন দিন আগে টঙ্গীর সংশোধনাগার থেকে ওই কিশোরকে নোয়াখালী কারাগারে আনা হয়। একজন শিক্ষক কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেছেন।

জেলা শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন জাহাঙ্গীর বলেন, নোয়াখালী জেলায় এসএসসি, দাখিল ও কারিগরির ৭৫টি কেন্দ্রে ৩৫ হাজার ৫০১ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে দাখিলে ৮ হাজার ৬৭১ জন এবং কারিগরিতে ১ হাজার ৭২৩ জন পরীক্ষার্থী রয়েছে।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...
সর্বশেষ সর্বাধিক পঠিত