রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো চালু হয়েছে রোগীদের ডায়ালাইসিস চিকিৎসা সেবা। সোমবার (২৭ এপ্রিল) একজন রোগীর কিডনি ডায়ালাইসিসের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করা হয়। আগামী সপ্তাহে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আবু সুফিয়ান হাসপাতালে আনুষ্ঠানিকভাবে ডায়ালাইসিস সেবা উদ্বোধনের কথা রয়েছে।

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মোঃ একরাম হোসেন বলেন, ডায়ালাইসিস সেবা চালুর মাধ্যমে জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করলো। আইসিইউতে ভর্তি রোগীকে প্রথমবারের মত রেফার না করে ডায়ালাইসিস দেওয়া সক্ষম হলো। কিডনি রোগীদের দীর্ঘমেয়াদী চিকিৎসার খরচ কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

জনবল ও লজিস্টিক সাপোর্ট পাওয়া গেলে ডায়ালাইসি সেবা সক্ষমতা বাড়ানো যাবে বলে মন্তব্য করেন তিনি। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের আবাসিক মেডিকেল অফিসার, সিনিয়র কনসালট্যান্ট, কনসালট্যান্ট, জুনিয়র কনসালট্যান্ট, চিকিৎসক ও নার্সগণ এ সময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...
সর্বশেষ সর্বাধিক পঠিত