শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ভারত সরকার। তি‌নি বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন।গতকাল সোমবার ২৭ এপ্রিল ভার‌তের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানা‌নো হ‌য়।

ভার‌তের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে পরবর্তী হাইকমিশনার হিসেবে নি‌য়োগ দেওয়া হ‌য়ে‌ছে। তি‌নি শিগগিরই নতুন হাইকমিশনারের দায়িত্ব নেবেন। এর মাধ্যমে দীর্ঘদিন পর কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব দিল ভারত।

২০২২ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ভারতীয় মিশনে দায়িত্ব পালন করে আসা প্রণয় ভার্মাকে এরইমধ্যে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত করার ঘোষণা দেওয়া হয়েছে।

৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক রেলমন্ত্রী। মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ২০১২ সালে রেল বাজেট পেশ করার সময় যাত্রী ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়ে তিনি দলীয় নেতৃত্বের তোপের মুখে পড়েন এবং পদত্যাগ করতে বাধ্য হন। এ ছাড়া তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও কাজ করেছেন।

দীনেশ ত্রিবেদী লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেরই সদস্য ছিলেন। তিনি পশ্চিমবঙ্গ থেকে লোকসভার সদস্য এবং গুজরাট থেকে রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং পরের মাসেই বিজেপিতে যোগ দেন।

সম্পর্কিত খবর

দেশকে ফ্যাসিবাদের হাত থেকে বাঁচানোর জন্য জাতীয় ঐক্যের উপর গুরুত্ব দিলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে মতভিন্নতা থাকলেও কোনো শত্রুতা থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারি দল বিএনপির চেয়ারপার্সন ও...

চট্টগ্রাম বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণে রুহুল কবির রিজভী

বাঁশখালী, চট্টগ্রাম : টানা বৃষ্টি আর পাহাড় ধসের কারণে যে প্রবল বন্যা তৈরি হয়েছে, তাতে গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে। প্রাণিসম্পদ তলিয়ে গেছে। সব...

আর্জেন্টিনা সেমিফাইনালে : ১০ জন নিয়েও লড়াকু সুইজারল্যান্ড

সুইজারল্যান্ড ১ : ৩ আর্জেন্টিনা  ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর শেষ কোয়ার্টার-ফাইনালে ক্যানসাস সিটিতে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে নিজেদের নাম...

চট্টগ্রাম বিমানবন্দরে গলিত স্বর্ণ ও স্বর্ণালংকার উদ্ধার করেছে এনএসআই ও ডিজিএফআই

চট্টগ্রাম : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী নামের এক যাত্রীর কাছ থেকে ২ দশমিক ১৬ কেজি গলিত স্বর্ণ ও স্বর্ণালংকার...

ক্যান্সার বিস্তার রোধে বাংলাদেশি গবেষক ড. হেমায়েত উল্লাহ’র গুরুত্বপূর্ণ আবিষ্কার

ক্যান্সারের বিস্তারের কারণে ৯০ শতাংশেরও বেশি রোগীর মৃত্যু হয়, তবে উদ্ভিদ বিজ্ঞানের একটি অভাবনীয় আবিষ্কার এখন এই মরণঘাতী মেটাস্ট্যাসিস বা ক্যান্সারের ছড়িয়ে পড়া রোধ...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, নতুন ৬ দফা দাবি পেশ ছাত্রদের

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি প্রত্যাহার করে নিয়েছে আন্দোলনরত উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা। তবে ছয় দফা দাবি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে...
সর্বশেষ সর্বাধিক পঠিত