রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বাংলা সংস্কৃতি বলয় চট্টগ্রাম সংসদের আয়োজনে ‘বৈশাখী আড্ডা’ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে শনিবার (২৫ এপ্রিল) ‘বৈশাখী আড্ডা’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে বাংলা সংস্কৃতি বলয়, চট্টগ্রাম সংসদ। আবৃত্তিশিল্পী গৌতম চৌধুরীর সঞ্চালনায় নৃত্য, সংগীত, আবৃত্তি,কথামালা ও নাট্যাংশ পাঠের মেলবন্ধনে মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন।

বাংলা সংস্কৃতি বলয়ের থিম সং ‘সংস্কৃতি মনন গড়ে,বাংলা বলয় বিশ্ব জুড়ে’ পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

দলীয় সংগীতে ছিল ধ্রুপদ সঙ্গীত নিকেতন ও আরোহী সংগীত নিকেতন। রিয়া দাশ চায়নার পরিচালনায় নৃত্য নিকেতন এর শিল্পীরা মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দেন। একক সংগীত পরিবেশন করেন পিন্টু ঘোষ, সুপর্ণা রায় চৌধুরী ও মুক্তা সাহা।আবৃত্তি পরিবেশন করেন সঞ্জয় পাল, সাবিহা আকতার ও সপ্তর্ষি রায়। সাজু বড়ুয়া ও সায়েম উদ্দীনের অংশগ্রহণে পরিবেশিত হয় নাট্যাংশের পাঠাভিনয়।

একক নৃত্যের প্রাণবন্ত পরিবেশনায় ছিল রমিতা ভৌমিক ও কাসফী। আচার্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম সংসদের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী সুবর্ণা চৌধুরী। তিনি বাংলা সংস্কৃতি বলয় এর কেন্দ্রীয় বার্তা পাঠ করেন। অনলাইনে শুভেচ্ছা বার্তা দেন বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সভাপতি সেবক ভট্টাচার্য এবং সদস্য সচিব কাজী মাহতাব সুমন। বক্তব্য রাখেন নাট্যজন শাহরিয়ার হান্নান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বরেণ্য নাট্যজন প্রদীপ দেওয়ানজী। তিনি বক্তব্যে আয়োজনের প্রশংসা করেন এবং বাংলা সংস্কৃতি বলয়কে সমৃদ্ধ করতে নানা দিকনির্দেশনা প্রদান ধরেন। উপস্থিত দর্শকদের বাংলার ঐতিহ্যবাহী খাবার খই,নাড়ু ও গজা পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সম্পর্কিত খবর

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...
সর্বশেষ সর্বাধিক পঠিত