রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ক্যান্সার মানেই মৃত্যু নয়. চিকিৎসায় ক্যান্সার ভাল হয় : চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চিকিৎসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমানে ক্যান্সার চিকিৎসায় অনেক অগ্রগতি হয়েছে। অস্ত্রোপচার, ওষুধের চিকিৎসা ও রেডিয়েশন—এই সমন্বিত চিকিৎসার কারণে এখন অনেক রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছেন। তাই ক্যান্সার মানেই জীবন শেষ—এই ধারণা ঠিক নয়।”
ক্যান্সার জয়ী অদম্য যোদ্ধাদের সাহস ও জীবনের জয়গান উদযাপন করতে চট্টগ্রামে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমধর্মী মিলনমেলা— “বৈশাখী মিলনমেলা ২০২৬”। “লড়াই শেষে জয়ের সাজ, অদম্য যোদ্ধাদের উদ্যোগ আজ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাসপাতালের চার দেয়ালের বাইরে জীবনের আনন্দ ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন। তিনি আরও বলেন, চিকিৎসার পাশাপাশি রোগীর মানসিক শক্তি, পরিবারের সহযোগিতা এবং সঠিক পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ। এই মেলার মতো আয়োজন ক্যান্সার জয়ীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের সমাজে স্বাভাবিকভাবে ফিরে আসতে সাহায্য করে।”

মেয়র বলেন, আমাদের দেশে অনেক সময় রোগ দেরিতে ধরা পড়ে, যা চিকিৎসাকে কঠিন করে তোলে। তাই শুরুতেই পরীক্ষা করানো, সচেতনতা বৃদ্ধি এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া অত্যন্ত জরুরি। ক্যান্সার থেকে সুস্থ হওয়ার পর রোগীদের ভালোভাবে বাঁচার সুযোগ তৈরি করাও গুরুত্বপূর্ণ। তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে পরিবার ও সমাজের সহমর্মিতা প্রয়োজন। আজকের এই আয়োজন প্রমাণ করে, ইচ্ছাশক্তি ও সঠিক চিকিৎসা থাকলে ক্যান্সার জয় করা সম্ভব। এই অদম্য মানুষগুলো আমাদের সবার জন্য অনুপ্রেরণা।

খ্যাতনামা অনকোলজিস্ট ডাঃ ভাস্কর চক্রবর্তী-এর তত্ত্বাবধানে আয়োজিত এই মেলার অন্যতম বৈশিষ্ট্য হলো এর উদ্যোক্তারা। মেলার প্রতিটি স্টল পরিচালনা করেন ক্যান্সার জয়ী সারভাইভার এবং বর্তমানে চিকিৎসাধীন সাহসী যোদ্ধারা। তাদের হাতে তৈরি হস্তশিল্প, বৈশাখী পোশাক এবং ঐতিহ্যবাহী পিঠা-পুলির সমাহারে সাজানো হয় পুরো আয়োজন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল সারভাইভারদের স্টল যেখানে ছিল হস্তশিল্প, পোশাক ও দেশীয় খাবারের সমাহার। স্মৃতিচারণ ও সাহসের গল্প যেখানে ক্যান্সার জয়ীদের অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা ছড়িয়ে দেয়া হয়। এছাড়া ছিল ‘‘বিজয়ের বেশে” শিরোনামে বিশেষ ফ্যাশন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেডিটেশন ও আড্ডা।

এতে বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম. এ. মালেক, দৈনিক আজাদী পত্রিকার পরিচালনা সম্পাদক ওয়াহেদ মালেক, প্রবর্তক সংঘ বাংলাদেশের সভাপতি বাবু ইন্দু নন্দন দত্ত, বিশিষ্ট আইনজীবী
এডভোকেট আবু মোঃ হাসেম, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মাহফুজুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত।

আয়োজক ডাঃ ভাস্কর চক্রবর্তী বলেন, আমরা বিশ্বাস করি, ক্যান্সার মানেই জীবনের শেষ নয়; বরং এটি এক নতুন সাহসের শুরু। এই মেলার মাধ্যমে আমরা সমাজের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে, অদম্য ইচ্ছাশক্তি থাকলে যেকোনো বাধা জয় করা সম্ভব। আপনাদের উপস্থিতি এই সাহসী মানুষদের আগামীর পথচলায় নতুন প্রেরণা যোগাবে।”

সম্পর্কিত খবর

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...
সর্বশেষ সর্বাধিক পঠিত