রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামে অস্ত্রসহ ডিপজলকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, ডাকাতি, খুন, বিশেষ ক্ষমতা আইন ও মাদক মামলাসহ ২২ মামলার আসামি সাত্তার শাহ প্রকাশ ডিপজলকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গতকাল দিবাগত রাতে নগরের বাকলিয়া থানার তুলাতলী জামাই বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত সাত্তার শাহা প্রকাশ ডিপজল (৪৭), রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ইসলামিয়া নতুন পাড়ার মৃত ফরিদ শাহার এর ছেলে। বর্তমানে তিনি বাকলিয়ার জামাই বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

গ্রেফতারের বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, সোমবার দিবাগত রাতে নগরীর বাকলিয়া থানার তুলাতলী জামাই বাজার এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ সাত্তার শাহকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, খুন, বিশেষ ক্ষমতা আইন ও মাদক মামলাসহ মোট ২২টি মামলা রয়েছে। মামলা গুলো কোতোয়ালী, চান্দগাঁও, ইপিজেড, পতেঙ্গা, পাহাড়তলী, বাকলিয়া, হাটহাজারী ও পটিয়া থানায় ডাকাতি, ছিনতাই, হত্যা, অস্ত্র, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অন্তত ১৬টি মামলা এসব মামলায় ওয়ারেন্ট রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে কোতোয়ালী থানার একটি হত্যা মামলায় আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...
সর্বশেষ সর্বাধিক পঠিত