রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

জেলা প্রশাসকদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

জেলা প্রশাসকদের (ডিসি) সরকারের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি জনাব জুবায়ের রহমান চৌধুরী। ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৬’ উপলক্ষে গতকাল মঙ্গলবার ৫ মে দেশের সব বিভাগীয় কমিশনার ও ডেপুটি কমিশনারদের (ডিসি) সৌজন্য সাক্ষাৎ ও বিশেষ দিকনির্দেশনা প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, মঙ্গলবার বিকেল ৪টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ‘জেলাপ্রশাসক সম্মেলন-২০২৬’ উপলক্ষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সাথে দেশের সকল বিভাগীয় কমিশনার ও ডেপুটি কমিশনারদের (ডিসি) সৌজন্য সাক্ষাৎ ও বিশেষ দিকনির্দেশনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে প্রধান বিচারপতি বিভাগীয় কমিশনার ও ডেপুটি কমিশনারদের (ডিসি) উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি ডেপুটি কমিশনারদের (ডিসি) রাষ্ট্রের নির্বাহী বিভাগ ও সাধারণ জনগণের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে উল্লেখ করেন।  মাননীয় প্রধান বিচারপতি ডেপুটি কমিশনারদেও (ডিসি) সরকারের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করে জনগণ, সমাজ, রাষ্ট্র, সৃষ্টিকর্তা সর্বোপরি নিজের বিবেকের কাছে যে দায়বদ্ধতা আছে তা সর্বদা স্মরণ রেখে সর্বক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, বিভাগীয় কমিশনার ও ডেপুটি কমিশনাররা (ডিসি) এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম আদালতে এজলাসে বাদীকে ছুরিকাঘাত, এখন স্বপরিবারে হত্যার হুমকি

চট্টগ্রাম : চট্টগ্রাম আদালতে কার্যক্রম চলমান অবস্থায় এজলাস কক্ষের সামনে মামলার বাদীকে গলায় ছুরিকাঘাতে চাঞ্চল্যকর হত্যাচেষ্টার ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কোন...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...
সর্বশেষ সর্বাধিক পঠিত