মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

চট্টগ্রামে এনসিপিতে জামায়াত বিএনপি’র নেতাকর্মী যোগদান, আনুষ্ঠানিকভাবে ঘোষণা আগামীকাল

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমান ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আন্দোলন কেন্দ্রিক সংগঠনের একাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করেছেন বলে জানা গেছে। যেখানে চট্টগ্রাম থেকে বিএনপি, জামায়াত ও দল দুটির অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের দেড় শতাধিক নেতা কর্মী রয়েছে বলে খবর পাওয়া যায়। এতো সংখ্যক নেতাকর্মী এনসিপিতে যোগ দেওয়ায় দলটির সাংগঠনিক বিস্তারে নতুন গতি এসেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

তাদের আনুষ্ঠানিক যোগদান উপলক্ষে আগামী কাল বিকেল তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করেছে এনসিপি। যোগদানের অনুষ্ঠানকে কেন্দ্র করে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম উপস্থিত থাকার কথা রয়েছে। বিভিন্ন দল থেকে এনসিপিতে যোগ দেওয়ার অপেক্ষায় থাকা নেতা কর্মীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ, দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের এমপি আবদুল হান্নান মাসউদ।

সূত্রে জানা গেছে, বিএনপি, জামায়াত, গণঅধিকার, আপ বাংলাদেশ, জুলাই ওয়ারিয়র্সসহ একাধিক রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের সাবেক বর্তমান নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, রাজনীতিবিদ, তরুণ আইনজীবী, সাংবাদিক, কর্মজীবী, শিক্ষাবিদ ও চিকিৎসক এনসিপিতে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমও এনসিপিতে যোগ দিচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। তবে এ বিষয়ে দলীয় নেতারা সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক এবং চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক মো. জোবাইরুল হাসান আরিফ বলেন, এনসিপিতে যোগ দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলমকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জাতীয় যুবশক্তি চট্টগ্রাম মহানগরের সিনিয়র সদস্য সচিব হুজ্জাতুল ইসলাম সাঈদ বলেন, এনসিপিতে বসন্ত চলছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষ এনসিপির দিকে ঝুঁকছে। তাদের দলে বরণ করে নিতে আমরা প্রস্তুত।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও রেলওয়ে পাবলিক হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আবু সুফিয়ান বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...
সর্বশেষ সর্বাধিক পঠিত