সোমবার, জুন ১, ২০২৬

প্রশাসনের কর্মকর্তাদের জনকল্যাণে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রশাসনের কর্মকর্তাদের কোনো প্রকার ভয়ভীতি বা দ্বিধা না রেখে জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। বিগত বুধবার ৬ মে রাজধানীর বাংলাদেশ-চীন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন’-এর বার্ষিক সম্মিলন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকগণ হচ্ছেন মাঠ পর্যায়ে সরকারের প্রশাসনিক অ্যাম্বাসেডর। সরকারের কর্মসূচি বাস্তবায়নে জন প্রশাসনের সাফল্যই শেষ পর্যন্ত সরকারের সাফল্য হিসেবে গণ্য হয়। তাই দেশ ও জনগণের কল্যাণে আপনাদের নির্ভয়ে কাজ করতে হবে।

নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বিএনপির যে ইশতেহারের ওপর ভিত্তি করে জনগণ সমর্থন জানিয়েছে, তা এখন আর কোনো দলীয় ইশতেহার নয়, বরং সেটি দেশের জনগণের এবং সরকারের ইশতেহার। এই অঙ্গীকারগুলো বাস্তবায়নের প্রধান দায়িত্ব প্রশাসনের ওপরই বর্তায় বলে তিনি স্মরণ করিয়ে দেন। জনগণই রাষ্ট্রের মালিক- এ কথা উল্লেখ করে জনাব তারেক রহমান বলেন, সেবাগ্রহীতারা যখন সরকারি অফিসে যাবেন, তখন আপনাদের সেবার মাধ্যমে তারা যেন রাষ্ট্রের মালিকানা অনুভব করতে পারেন। একজন সাধারণ মানুষ বা দিনমজুর যখন সরকারি দপ্তরে যান, তখন তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার আচরণের মাধ্যমেই পুরো সরকারকে মূল্যায়ন করেন। আপনাদের আন্তরিক ব্যবহার সরকারের প্রতি জনগণের আস্থা বাড়ায়, আর হয়রানি করলে রাষ্ট্র ও সরকারের প্রতি শ্রদ্ধা নষ্ট হয়।

প্রশাসনকে জনমুখী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইন অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে মানবিকতা আরও বেশি তাৎপর্যপূর্ণ। সরকারি দপ্তরে সাধারণ মানুষ যেন সম্মানের সাথে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পায়, তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে বৃদ্ধ বা অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে আইনগত সমাধানের পাশাপাশি সহানুভূতিশীল আচরণ করা জরুরি।

মাননীয় প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমাদের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ট’ বা এই জনসম্পদই বদলে দিতে পারে বাংলাদেশ। এছাড়া তিনি সমাজ ও রাষ্ট্রে ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধকে জাগ্রত রাখার ওপর জোর দেন। কর্মকর্তাদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, জনস্বার্থে নেওয়া যেকোনো আইনগত ও মানবিক উদ্যোগে সরকার সবসময় প্রশাসনের পাশে থাকবে এবং সব ধরনের সহায়তা প্রদান করবে।

সম্মিলনে প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

সন্ত্রাস, মাদক ব্যবসা ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স : মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা নির্মূল করা হবে। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি...

সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময়, হেসে খেলে সময় কাটালে অনেক বড় ক্ষতি হবে : মাননীয় প্রধানমন্ত্রী

সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ একটি সময় অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব  তারেক রহমান। এই...

চট্টগ্রামের বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ইমরান হোসেন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৩০ মে) দিবাগত রাতে উপজেলার পৌরসভার ৩ নম্বর...

শিবগঞ্জে লিচু চুরির অভিযোগে এক শিশুকে গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ২ : প্রতিমন্ত্রীর নির্দেশে লিচু ও উপহার প্রদান

শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে বাগানের লিচু খাওয়ায় এক শিশুকে গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে,শুধু তাই নয় লিচু বাগানের মালিক শিশুটির...

তিস্তা মহাপরিকল্পনা : উত্তরাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের নতুন দিগন্ত

বাংলাদেশের উত্তরাঞ্চলের জীবন-জীবিকা, কৃষি, পরিবেশ ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তিস্তা নদী। একসময় প্রমত্তা এই নদী আজ শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বর্ষায়...

শহীদ জিয়াউর রহমানের গুণাবলির সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করতে হবে : সাঈদ আল নোমান এমপি

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সততা, সাহসিকতা ও দূরদর্শিতায় অনন্য উচ্চতায়। তিনি সর্বোচ্চ সততা ও দেশপ্রেম...
সর্বশেষ সর্বাধিক পঠিত