রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামে আধিপত্য বিস্তারে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত, গুলিবিদ্ধ এক শিশু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে বোনের বাসায় বেড়াতে এসে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে মো. হাসান প্রঃ রাজু নামের এক যুবক নিহত হয়েছেন এবং একই ঘটনায় রেশমি আক্তার নামের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরীর বায়েজিদ থানাধীন রৌফাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকার বাসিন্দা আবুল কালাম এর ছেলে বলে জানা যায়।

সূত্রে জানা যায়, রাতে বাসা থেকে বের হয়ে রাস্তায় আসার সঙ্গে সঙ্গেই অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন মো. হাসান। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে রেশমি আক্তার নামের ১১ বছর বয়সী শিশু। রেশমি নগরীর বায়েজিদ থানাধীন রৌফাবাদ কলোনির রিয়াজ আহমেদ এর কন্যা। আহতের পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, রেশমি দোকানে যাওয়ার সময় হঠাৎ গুলিবর্ষণের মধ্যে পড়ে। একটি গুলি তার চোখে লাগে, ফলে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ নেওয়া হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলা সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্টরা। ঘটনার বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ খতিয়ে দেখছে।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...
সর্বশেষ সর্বাধিক পঠিত