মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

চট্টগ্রামে লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা’র মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ আহত ১৫

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী মারসা পরিবহনের সাথে অপর যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী ও তিন পুরুষ সহ চারজন নিহত হয়েছে। এ সময় ১৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রেহেনা বেগম, নাঈম, জিহাদ ও মনির। নিহতের মধ্যে রেহেনা পটিয়া উপজেলার পাচুরিয়া ইউনিয়ন এলাকার বাসিন্দা বদিউল আলম এর স্ত্রী। তারা পটিয়া থেকে কক্সবাজার যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি মারসা পরিবহনের বাসের সঙ্গে কক্সবাজারমুখী অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কক্সবাজারগামী বাসটি সড়কের পূর্ব পাশে একটি দোকানে ঢুকে পড়ে। সংঘর্ষে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেন। গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে লোহাগাড়া ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এবিষয়ে লোহাগাড়া থানা পুলিশ দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও কতজন নিহত তা নিশ্চিত করতে পারেনি।
তারা বলেন, দূর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালায় এবং স্থানীয়রা সহ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা না গেলেও তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দূর্ঘটনায় নিহত ও আহতদের বিষয়ে জানতে লোহাগাড়া ট্রমা সেন্টারে জানতে যোগাযোগ করা হলে দায়িত্বরত চিকিৎসক ডা. ইকবাল জানান, দূর্ঘটনার পর আমাদের কাছে আটজনকে নিয়ে আসা হয়। তার মধ্যে রেহেনা বেগম সহ নাঈম, জিহাদ ও মনির নামের চারজনের মৃত্যু হয়। বাকী চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

সম্পর্কিত খবর

পশ্চিম এশিয়ায় আবারো উত্তেজনা : যেকোনো সময় সংঘাত তীব্রতর হতে পারে

পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা চরমে। গত কয়েক ঘণ্টায় এমন কিছু ঘটনা ঘটেছে যা অঞ্চলটিকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

নিউইয়র্কে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান : ভাষণ দেবেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে

ছবি : সংগৃহীত   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার ২১ সেপ্টেম্বর স্থানীয়...
সর্বশেষ সর্বাধিক পঠিত