মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

চট্টগ্রামে কেসিদে ইনস্টিটিউটের নির্বাচনে নাসির সভাপতি নাসির, সম্পাদক জামাল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে শত বছরের ঐতিহ্যবাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীগণের সমন্বয়ে প্রতিষ্ঠিত সংস্কৃতি, বিনোদন ও সেবামূলক প্রতিষ্ঠান কে.সি.দে ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব) তিন বছর মেয়াদী নির্বাহী পরিষদের নির্বাচন সম্প্রতি ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনে ১৪ জন কর্মকর্তা ও সদস্য নির্বাচিত হন। এতে প্রত্যক্ষ ভোটাভোটির মাধ্যমে আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন চৌধুরী সভাপতি ও চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক জেলা নাজির মোহাম্মদ জামাল উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এতে সংগঠনের নির্বাচিত অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা হলেন, সহসভাপতি স্বদেশ শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক উদয় শংকর সেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ এরশাদ আলম, সংস্কৃতি ও বিনোদন সম্পাদক মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক রিয়াজ উদ্দিন আহাম্মদ, ক্রীড়া সম্পাদক নিউটন বড়ুয়া, দপ্তর ও প্রচার সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোঃ আমির হোসেন, নির্বাহী সদস্য যথাক্রমে, মোঃ আবুল হাশেম, মোঃ কামাল হোসেন, মোঃ খোরশেদ আলম ও মোঃ আক্তার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সদস্য ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ক্লাবের উপদেষ্টা, সিনিয়র-জুনিয়র সদস্যবৃন্দ, নির্বাহী কমিটির সাবেক সদস্যগণ ও নির্বাচন কমিশনের সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী উক্ত নির্বাচনে দুই অফিস থেকে ১৫ জন সদস্যের মধ্যে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি সম্পাদকীয় পদ এবং ৫ জন নির্বাহী সদস্যের মধ্যে ১ জন সদস্য অনুপস্থিত ছিলেন। ফলে ভোটাভোটির মাধ্যমে ১৪ সদস্য বিশিষ্ট কে.সি.দে ইনস্টিটিউটের (অফিসার্স ক্লাব) নির্বাহী কমিটি গঠন করা হয়।

এ উপলক্ষে গত বুধবার ক্লাবের সম্মেলন কক্ষে নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সদস্য ও বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রামের প্রশাসনিক কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন।অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ক্লাবের সদস্যদের শুভেচ্ছা জানিয়ে ক্লাবের সার্বিক উন্নয়ন ও কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, ১৯১৩ সালে তৎকালীন বিভাগীয় কমিশনার প্রয়াত কে.সি. দে এই ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব) প্রতিষ্ঠা করেন। এরপর থেকে প্রতিষ্ঠানটি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে পরিচালিত হয়ে আসছে।

সম্পর্কিত খবর

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

কর্ণফুলীতে নতুন তিন কারখানা চালু হলে কর্মীদের মাসিক বেতন লাগবে ৩ শত কোটি টাকা

চট্টগ্রাম : দেশের অন্যতম বৃহৎ সরকারি কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ‘কেইপিজেড’। প্রতিদিন এখানে বিশ্বমানের কারখানাগুলোতে তৈরি হয় আন্তর্জাতিক বাজারের সব ব্র্যান্ডের পণ্য। চট্টগ্রামের...

চট্টগ্রামে নৃত্য সংগঠন ‘ত্রিভঙ্গ নিকেতন’ এর পরিচালনা কমিটি গঠিত

চট্টগ্রাম নগরীতে ত্রিভঙ্গ নিকেতন নামের এক নৃত্য সংগঠনের সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। সোমবার নগরীর অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ও সভা অনুষ্ঠিত হয়।...
সর্বশেষ সর্বাধিক পঠিত