মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

নিজস্ব প্রতিবেদক

বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিকের সভাপতিত্বে আজ ৯মে ২০২৬ শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে (ঢাকা) সারা দেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে এক পথসভা অনুষ্ঠিত হয়, উক্ত পথসভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন মোহাম্মদ আবুল হোসেন, মোহাম্মদ করিম, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ রায়হান সহ সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিক। বক্তারা বলেন, দেশের বিভিন্ন উপজেলার গ্রামে সড়কের দুই পাশের জমির মালিকরা নিজেদের দাবি করে নির্বিচারে রাস্তার ধারের বৃক্ষ হত্যা করছেন। অথচ পৃথিবীর কোনো সভ্য দেশের জনগণ এভাবে রাস্তার ধারের বৃক্ষ হত্যা করে না। এই বৃক্ষগুলো সড়কের মাটি দৃঢ়ভাবে ধরে রাখে, দুর্ঘটনা প্রতিরোধে সহায়তা করে, পাখিদের আবাসস্থল তৈরি করে, শব্দ দূষণ ও তাপ কমায় এবং আমাদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। মানুষ ও প্রাণিজগতের অস্তিত্বের জন্য অপরিহার্য এই বৃক্ষগুলোকে কোনো ধরনের বিবেচনা ছাড়াই নিধন করা হচ্ছে অত্যন্ত উদ্বেগজনক। বক্তারা আরো বলেন, প্রতিটি উপজেলার সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসার, থানা পুলিশ প্রশাসন, বনকর্মী, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যসহ সংশ্লিষ্ট সকল জনপ্রতিনিধির নীরব ভূমিকায় এই বৃক্ষ নিধনের জন্য দায়ী। তারা সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলেন, “রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণির সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করিবেন’। তাই এই দায়িত্ব পালনে সবাইকে এগিয়ে আসতে হবে। পরিশেষে বক্তারা দেশের সর্বস্তরের জনগণকে এই আন্দোলনে যুক্ত হয়ে রাস্তার ধারের বৃক্ষ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান।

সম্পর্কিত খবর

বহিষ্কৃত জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত   রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম...

নিউইয়র্কে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান : ভাষণ দেবেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে

ছবি : সংগৃহীত   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার ২১ সেপ্টেম্বর স্থানীয়...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...
সর্বশেষ সর্বাধিক পঠিত