রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

হাম নিয়ে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন নেই : ডা. জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক

হামের টিকা কেন কেনা হয়নি তা তদন্তে আন্তর্জাতিক মানের কমিটি করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, আন্তর্জাতিক ও দেশীয় জনবল সমন্বয় করে এটি করা হবে। তবে হাম নিয়ে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন নেই। আজ মঙ্গলবার ১২ মে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘কারো বিরুদ্ধে শাস্তিযোগ্য অপরাধ পেলে তাকে শাস্তি দেওয়া হবে। এই সরকারের ঘাটতি আছে কি না তাও দেখা হবে।’ যুক্তরাষ্ট্রে সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সম্পাদিত চুক্তি ইস্যুতে তিনি বলেন, ‘যে চুক্তি হয়েছে, তার লাভ-ক্ষতি যাচাই করা হবে। সরকার নিজস্বভাবে যাচাই করবে, কোথাও রাষ্ট্রের স্বার্থ বিরুদ্ধে কিছু আছে কি না। ছয় মাসের নোটিশ দিয়ে চুক্তি বাতিল করা যাবে। তবে তা করলে বিরূপ প্রভাব পড়তে পারে। সরকার বিষয়টি পর্যালোচনা করবে।’

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরো বলেন, ‘জ্বালানিসংকট নিরসনে নতুন আরো একটি অপরিশোধিত জ্বালানি তেল শোধনাগার করা হচ্ছে। বছরে তিন লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল শোধন করা যাবে।’

সম্পর্কিত খবর

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...
সর্বশেষ সর্বাধিক পঠিত