রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১ম দশক পূর্তি ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি

১২ মে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে ৫ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

১ম দিন দোয়া ও মিলাদ মাহফিল এবং বিশ্ববিদ্যালয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারই ধারাবাহিকতায় ১৩ মে ২০২৬ বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে ২য় দিনের অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. তমিজউদদীন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. সুলতানা রুমা আলম, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. অজয় দেব, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মেহেরুনেচ্ছা খানম, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন ডা. ইব্রাহিম চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তর প্রধান, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ডা. মেহেদী হাসান ইমাম এর সঞ্চালনায় চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টেকনোলজি অনুষদের আয়োজনে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মেহেরুনেচ্ছা খানম ও মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন ডা. ইব্রাহিম চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল মেডিকেল টেকনোলজি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরা সেমিনারে অংশগ্রহণ করেন এবং মেডিকেল শিক্ষার মানোন্নয়ন ও সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

বিশ্ববিদ্যালয়ের এই মাইলফলক স্পর্শ করার মুহূর্তে আয়োজকবৃন্দ সকলের সহযোগিতা ও অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও গবেষণায় শ্রেষ্ঠত্ব বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রেস বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...
সর্বশেষ সর্বাধিক পঠিত