রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামে দীর্ঘ ২৩ বছর পর হত্যা মামলার রায়

শৈবাল পারিয়াল

২৩ বছরের আগে নগরী বাদামতলি এলাকায় এক ব্যক্তিকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও অন্য তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এই রায় দেন।

মৃত্যুদণ্ডে দণ্ডিতরা হলেন- জামাল উদ্দিন জামাল ওরফে মৌ এবং মো. এরশাদ ওরফে হিরু। এদের মধ্যে এরশাদ কারাগারে আছেন। আর জামাল পলাতক। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামিরা হলেন- মনির হোসেন মনির, আলমগীর ওরফে আঙ্গুর ওরফে পিচ্চি আলমগীর এবং মো. রাশেদ ওরফে হাসি মিয়া। তাদের মধ্যে আলমগীর ও রাশেদ কারাগারে আছেন। তবে মনির পলাতক।

মামলার নথি থেকে জানা যায়, মাছের আড়তের কর্মচারী ইদু মিয়া নগরীর ডবলমুরিং থানার বাদামতলি শেখ মুজিব রোডের বাসিন্দা ছিলেন। তার বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন। ইদু মিয়া সেই প্রস্তাব প্রত্যাখান করেছিলেন। এরপর ২০০৩ সালের ৩ জানুয়ারি দুপুরে বাড়ির কাছে একটি কবরস্থানে ইদু মিয়ার লাশ পাওয়া যায়। তার গলা কেটে এবং শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছিল।

ইদু মিয়ার খুনের ঘটনায় তার ভাই মোহাম্মদ কামাল উদ্দিন বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে দেয়া অভিযোগপত্রে পুলিশ ৫ জনকে আসামি করে। বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় জামাল উদ্দিন আরো চার সঙ্গীকে নিয়ে ইদু মিয়াকে হত্যা করেছিল বলে অভিযোগপত্রে উল্লেখ। এই মামলায় ২০০৬ সালে আদালতে অভিযোগ গঠন করা হয়। মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার এই রায় দেয়া হল।

সম্পর্কিত খবর

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...
সর্বশেষ সর্বাধিক পঠিত