রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম অ্যান্ড কস্ট অব ডুয়িং বিজনেস হ্রাস করার ওপর গুরুত্বারোপ করতে হবে। এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। একইসঙ্গে চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সংশ্লিষ্ট সকল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও মন্তব্য করেন।

শুক্রবার (১৫ মে) চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সভায় চট্টগ্রাম বন্দর ও কাস্টমস সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, বাণিজ্য সহজীকরণ এবং কাজের পরিবেশ উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মতবিনিময় সভায় চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী, ২য় সহ-সভাপতি মো. সাইফুদ্দিন, ৩য় সহ-সভাপতি মো. আবু সালেহ, অর্থ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, কাস্টমস সম্পাদক এ এস এম রেজাউল করিম স্বপন, যুগ্ম বন্দর সম্পাদক লোকমান হোসেন খন্দকার, আইন সম্পাদক এসএম ফরিদুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় সাধারণ সম্পাদক মো. শওকত আলী বলেন, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখার পাশাপাশি সরকারের রাজস্ব আহরণে সিএন্ডএফ এজেন্টরা দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই সিএন্ডএফ এজেন্টরা যেন নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য ভোগান্তি ও হয়রানিমুক্ত বন্দর ও কাস্টমস ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। তিনি আরও বলেন, চট্টগ্রাম কাস্টমস হাউসের মতো বৃহৎ ও গুরুত্বপূর্ণ কর্মপরিসরে স্থল কাস্টমস স্টেশন থেকে লাইসেন্সপ্রাপ্ত অদক্ষ ও অনভিজ্ঞ সি এন্ড এফ এজেন্টদের অধিক্ষেত্র সংযোজনের মাধ্যমে কার্যক্রম পরিচালনার সুযোগ প্রদান করার কারণে ভবিষ্যতে অনিময়, শুল্ক ফাঁকি তথা রাজস্ব ক্ষতির ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিনি প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সভায় চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের পক্ষ থেকে পরিকল্পনা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সম্পর্কিত খবর

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...
সর্বশেষ সর্বাধিক পঠিত