রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ক্ষণস্থায়ী সত্যের ওপর গুরুত্ব না দিয়ে তিনি চিরায়ত সত্য ও মানুষের মুক্তির উপায় অন্বেষণ করেছেন : সরদার ফজলুল করিমের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে খড়িমাটির অনুষ্ঠানে বক্তারা

নিজস্ব প্রতিবেদক

‘কৃষকের সন্তান সরদার ফজলুল করিম দেশের কৃষিজীবী ও শ্রমজীবী মানুষদের শোষণ থেকে মুক্তি ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় মার্কসীয় দর্শনে উদ্বুদ্ধ হয়ে তার জীবনব্যাপী শিক্ষা, সাহিত্য ও রাজনৈতিক কার্যক্রমকে সে লক্ষ্যে পরিচালিত করেছেন| কোনোরূপ সংকীর্ণ মতাদর্শে তাঁর পক্ষপাত কখনো ছিল না| ক্ষণস্থায়ী সত্যের ওপর গুরুত্ব না দিয়ে তিনি চিরায়ত সত্য ও মানুষের মক্তির উপায় অন্বেষণ করেছেন|’ গতকাল থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের গ্যালারি হলে আয়োজিত দেশের অন্যতম প্রধান বুদ্ধিজীবী ও লেখক-সমাজচিন্তক সরদার ফজলুল করিমের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে বক্তারা তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপনকালে উপরোক্ত অভিমত প্রকাশ করেন|

এই স্মরণসভার আয়োজন করে ‘চিন্তাচর্চা, ‘খড়িমাটি’ ও ‘প্রগতির যাত্রী’ সামাজিক প্রতিষ্ঠান| চট্টগ্রাম চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ রীতা দত্তের সভাপতিত্বে আলোচনা করেন কবি ও কথাসাহিত্যিক অধ্যাপক মহীবুল আজিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মাছুম আহমেদ| মূল প্রবন্ধ পড়েন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক ও বাম রাজনীতিক কানাই দাশ| সরদার ফজলুল করিমের জীবনী উপস্থাপন করেন শিক্ষক পূবরী চক্রবর্তী, সংগীত পরিবেশন করেন শীলা চৌধুরী ও সরদার ফজলুল করিমের ‘আমি মানুষ’ গ্রন্থ থেকে পাঠ করেন আবৃত্তি প্রতিষ্ঠান তারুণ্যের উচ্ছ্বাসের কর্মি পায়েল বিশ্বাস| সূচনা বক্তব্য দেন চিন্তাচর্চার আয়োজক সুভাষ দে, ধন্যবাদ জ্ঞাপন করেন প্রগতির যাত্রীর সহ সাধারণ সম্পাদক রবিণ গুহ| সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন খড়িমাটি সম্পাদক কবি মনিরুল মনির|

আলেচনায় কথা সাহিত্যিক প্রফের মহীবুল আজিজ বলেন, ‘বিগত শতকের ষাটের দশকে সরদার ফজলুল করিম দর্শন ও রাষ্ট্র বিজ্ঞানের এমন বিষয় সমূহ অনুবাদ করেছেন যাতে শিক্ষার্থী ও সচেতন মানুষ প্রচলিত শোষণ ও নিপীড়নকামী শাসকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ ও বিদ্রোহী চেতনায় ন্যায় ও মর্যাদার পথে অগ্রসর হতে উদ্বুদ্ধ হয়|’
সরদার ফজলুল করিমকে ‘জনদার্শনিক’ অভিহিত করে অধ্যাপক মাছুম আহমেদ বলেন, ‘তিনি দর্শনকে মানুষের দৈনন্দিন জীবন, রাজনীতি ও ˆনৈতিকতার সঙ্গে যুক্ত করেছিলেন, তিনি জনগণের ভাষায় কথা বলেছেন এবং তাঁদের বৌদ্ধিক ক্ষমতায়নের জন্য কাজ করেছেন|’
মূল প্রবন্ধে অধ্যাপক কানাই দাশ সরদার ফজলুল করিমকে বিপ্লবী বৈদগ্ধ্যের মূর্ত প্রতীক হিসেবে আখ্যায়িত করে তাঁর কথা উল্লেখ্য করে বলেন, ‘সমাজ থেকেই সমাজতন্ত্র, জিন্দাবাদ মুরদাবাদের জন্য আপোষ করে না সমাজতন্ত্রের সত্য প্রবন্ধকার শিক্ষার পথে, জ্ঞানের পথে, উদার মানবতাবাদী জিজ্ঞাসু দৃষ্টিতে সমাজ সত্যকে চিনে পথ চলার ওপর গুরুত্ব দেন|’

অধ্যক্ষ রীতা দত্ত বলেন, ‘সত্যানুসন্ধান ও নন্দনতত্ত্বের মধ্যে সমš^য় সাধন করেন সরদার ফজলুল করিম আজীবন মানবতা, জীবন সৌন্দর্য ও মানুষকে সকল প্রকার শোষণ থেকে মুক্তি করার লক্ষ্যে তাঁর শিক্ষা, লেখনী ও জীবনকে উৎসর্গ করেছেন|’ সরদার ফজলুল করিমের জন্মশতবর্ষে একটি পুস্তিকা প্রকাশিত হয়, এটি সম্পাদনা করেন কবি মনিরুল মনির।

প্রেস বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...
সর্বশেষ সর্বাধিক পঠিত