রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

দায়িত্বশীল কাজে গাফিলতিও দুর্নীতির অংশ : ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দুর্নীতি শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বশীল কাজে গাফিলতিও দুর্নীতির অংশ। আজ শনিবার ১৬ মে বিকেলে নেত্রকোনার কলমাকান্দায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। আমি নিজেও দুর্নীতি করব না, দুর্নীতিকে প্রশ্রয়ও দেব না। নেত্রকোনার কলমাকান্দায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে প্রকৃত হতদরিদ্র ও অসহায় মানুষ বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সমাজসেবা বিভাগ ও প্রশাসনের প্রতি সতর্কবার্তা দিয়ে বক্তব্য দিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

অনুষ্ঠানে লেংগুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গারো, হাজং, বাঙালি ও হিন্দু সম্প্রদায়ের ৭৯৪ জন উপকারভোগীর মধ্যে জনপ্রতি ২ হাজার ৫১৫ টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দুর্নীতি শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বশীল কাজে গাফিলতিও দুর্নীতির অংশ। প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষ, বিশেষ করে দরিদ্র মা-বাবা, স্বামীহারা নারী ও অসহায় পরিবারগুলোকেই অগ্রাধিকার দিতে হবে। তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রে তথ্য সংগ্রহকারীরা অপেক্ষাকৃত সচ্ছল বাড়িতে গেছেন, কিন্তু যেসব ঘরে বসার চেয়ার নেই, ছনের চাল নেই কিংবা ঘরে ঢোকাও কষ্টকর—সেই প্রকৃত দরিদ্র পরিবারগুলোর কাছে পৌঁছানো হয়নি।

ডেপুটি স্পিকার বলেন, প্রথমবার হওয়ায় ভুলত্রুটি হতে পারে। তবে পরে এ ধরনের অনিয়ম যেন না হয়, সে বিষয়ে প্রশাসনকে আরও সতর্ক থাকতে হবে। অন্যথায় প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক।

আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান নুরু, জেলা সমাজসেবার উপপরিচালক মো. শাহ আলম, ইউএনও এস এম মিকাইল ইসলাম ও লেংঙ্গুরা ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম প্রমুখ।

সম্পর্কিত খবর

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...
সর্বশেষ সর্বাধিক পঠিত