মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

পাখি খাঁচায় বন্দী ও হত্যা বন্ধের দাবিতে পথসভা

শৈবাল পারিয়াল

বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে পাখি খাঁচায় বন্দি ও হত্যা বন্ধের দাবিতে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর “ফুসফুস” খ্যাত সিআরবি এলাকায় ১৬ মে ২০২৬, শনিবার বিকেল ৪টায় এক পথসভা অনুষ্ঠিত হয়| আবৃত্তি শিল্পী দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান| প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক নেতা রিজওয়ানুর রহমান খান| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহিদুল ইসলাম রিপন,সোহাইল উদ দৌজা ও মোহাম্মদ জানে আলম| বক্তারা বলেন, আমাদের দেশে বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে ফটকা ফাটানো, বন্দুক ব্যবহার, বিষ প্রয়োগ এবং নানান ধরনের ফাঁদ পেতে নির্বিচারে পাখি হত্যা করা হচ্ছে—যা একটি জঘন্য অপরাধ| তারা পাখি হত্যাকারীদের “জাতীয় শত্রু” আখ্যা দিয়ে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং পাখি হত্যাকারী দেখলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান| বক্তারা সরকারের নীরব ভূমিকায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ছোটবেলা থেকে আমরা পড়েছি—“পাখি সব করে রব, রাতি পোহাইল”; পাখির কিচিরমিচির ডাকেই আমাদের ঘুম ভাঙে| পাখিদের অনুপ্রেরণায় মানুষ উড়োজাহাজ আবিষ্কারের চিন্তা করেছে| পাখি বিজ্ঞানীদের মতে, পাখি না থাকলে মানুষও টিকে থাকতে পারবে না, কিন্তু মানুষ না থাকলেও পাখি থাকবে| তারা আরও বলেন, খাঁচায় পাখি বন্দি রাখা দণ্ডনীয় অপরাধ| দেশের বিভিন্ন জেলা শহরে পাখির বাজার গড়ে তুলে কিছু অর্থলোভী মানুষ পাখিকে পণ্যে পরিণত করেছে, যা অত্যন্ত দুঃখজনক| শিশুদের সামনে খাঁচাবন্দি পাখি প্রদর্শন তাদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও বক্তারা উল্লেখ করেন| পাখি স্বাধীনভাবে এক দেশ থেকে অন্য দেশে বিচরণ করবে—এটাই প্রকৃতির নিয়ম; পাখিদের কোনো ভিসা বা পাসপোর্টের প্রয়োজন হয় না| পাখি আমাদের জাতীয় সম্পদ| বক্তারা বলেন, পাখি হত্যা দণ্ডনীয় ফৌজদারি অপরাধ| পাখিদের খাবার ও পানি দেওয়া, গাছের ডালে বাসা ˆতরির সুযোগ সৃষ্টি করা প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব| ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার বিধান রয়েছে; একই অপরাধ পুনরাবৃত্তি হলে দুই বছর কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার বিধান রয়েছে| কিন্তু বাস্তবে এই আইন যথাযথভাবে প্রয়োগ করা হচ্ছে না বলে বক্তারা দুঃখ প্রকাশ করেন| পথসভা থেকে পাখি হত্যা ও খাঁচাবন্দি সংস্কৃতি বন্ধে কার্যকর আইন প্রয়োগ এবং দেশব্যাপী জনসচেতনতা বৃদ্ধির জোর দাবি জানানো হয়|

সম্পর্কিত খবর

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

জরুরি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত একটি জীবন বাঁচাতে পারে : আবু সুফিয়ান এমপি

জরুরি মুহূর্তে একজন দক্ষ চিকিৎসকের সঠিক সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপ একজন মানুষের জীবন বাঁচাতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...
সর্বশেষ সর্বাধিক পঠিত