মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

চট্টগ্রামে ট্রেন ও সিএনজি’র সংঘর্ষে হাসপাতালে সিএনজি চালক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর কদমতলী রেলগেটে চট্টগ্রামগামী ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজি’র চালক আহত হয়েছে। এসময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে। সোমবার (১৮ মে) বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম রেলস্টেশনের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা ৭৮৮ নম্বর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশনের দিকে প্রবেশ করছিল। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা ঝুঁকি নিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করে। ট্রেনটি কাছে চলে এলেও দ্রুত পার হওয়ার চেষ্টায় সংঘর্ষ ঘটে। ট্রেনের দায়িত্বে থাকা রেলওয়ের এক সদস্য জানান, সিএনজিটি লাইনে উঠে পড়লে লোকোমাস্টার বারবার হুইসেল বাজিয়ে সতর্ক করেন। তবে অল্প সময়ের ব্যবধানে ট্রেন থামানো সম্ভব না হওয়ায় দুর্ঘটনা এড়ানো যায়নি। দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজিটি রেললাইন থেকে সরিয়ে নেয়।

দূর্ঘটনার বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল হাসান জানান, দুর্ঘটনায় সিএনজি চালক আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে তিনি। এসময় স্থানীয় বাসিন্দারা বলেন, কদমতলী রেলগেটে প্রায়ই ঝুঁকি নিয়ে যানবাহন পারাপারের ঘটনা ঘটে। তারা এ এলাকায় রেলক্রসিংয়ে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।

সম্পর্কিত খবর

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

নিউইয়র্কে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান : ভাষণ দেবেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে

ছবি : সংগৃহীত   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার ২১ সেপ্টেম্বর স্থানীয়...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি: অর্থনীতি ও জনজীবনে বহুমাত্রিক চাপের আশঙ্কা

আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা, আমদানি ব্যয় বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান সামাল দিতে দেশে আবারও বড় ধরনের জ্বালানি মূল্য সমন্বয়...
সর্বশেষ সর্বাধিক পঠিত