শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

হালদা নদীতে ৪৯তম ডলফিন এর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

হালদা নদীতে আবারও উদ্ধার হলো একটি মৃত Ganges River Dolphin (শুশুক)। এটি হালদায় উদ্ধার হওয়া ৪৯তম মৃত ডলফিন।

স্থানীয়দের সহযোগিতায় রাউজানের সিপাহির ঘাট এলাকায় উদ্ধার হওয়া ডলফিনটি একটি পরিণত স্ত্রী শুশুক। এর মোট দৈর্ঘ্য ২৩৯ সেমি (৭ফুট ১০ ইঞ্চি ) এবং আনুমানিক ওজন প্রায় ৯১ কেজি। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, মৃত্যুর প্রায় ৫–৬ দিন পর মৃতদেহটি ভেসে ওঠে। দেহে উন্নত পর্যায়ের decomposition, তীব্র দুর্গন্ধ এবং মুখ, পেট ও লেজ অংশে ব্যাপক পচন লক্ষ্য করা গেছে।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর ড. মো. মনজুরুল কিবরিয়ার নির্দেশনায় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির পিএইচডি গবেষক শাহ মোহাম্মদ কায়সার এবং আইডিএফ-এর নুরুল হাকিমের সহযোগিতায় ডলফিনটির সুরতহাল করে আইডিএফ হালদা প্রশিক্ষণ ও রিসার্চ সেন্টারে মাটি চাপা দেওয়া হয় এবং ভবিষ্যৎ গবেষণার জন্য দাঁত সংগ্রহ করা হয়।

#ডলফিনের মৃত ছবি ও তথ্য বিশিষ্ট হালদা গবেষক বিজিসি ট্রাষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মনজুরুল কিবরিয়া।

সম্পর্কিত খবর

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...
সর্বশেষ সর্বাধিক পঠিত