শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আগামীকাল টিআইসিতে ড. সরোজ কান্তি সিংহ হাজারীর বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

প্রেস বিজ্ঞপ্তি

খড়িমাটি-এর উদ্যোগে আগামী ২১ মে ২০২৬ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের গ্যালারি হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রয়াসন বিভাগের সাবেক অধ্যাপক, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ও রসায়নবিদ ড. সরোজ কান্তি সিংহ হাজারী রচিত আত্মজীবনীমূলক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে|

অনুষ্ঠানে ‘জার্মানি : আমার পড়াশোনা ও বিচিত্র কিছু অভিজ্ঞতা’, ‘আমার শিক্ষা ও শিক্ষক জীবন : অবিশ্বাস্য কিছু অভিজ্ঞতা’ ও ‘বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে উপাচার্য পদের দিনগুলো’ তিনটি বইয়ের ওপর আলোচনা ও পাঠ উন্মোচন হবে| এতে আলোচনা করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. তাপসী ঘোষ রায়, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির প্রাক্তন রেজিস্টার আখতারুজ্জামান কায়সার ও থিয়েটার ইনস্টিটটিউট চট্টগ্রামের পরিচালক, নাট্যজন ও কবি অভীক ওসমান।

উল্লেখ্য, ড. সরোজ কান্তি সিংহ হাজারী ১৯৪৭ সনের ১ ডিসেম্বর চট্টগ্রামের দোহাজারীতে জন্মগ্রহণ করেন| ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মাস্টার ডিগ্রি অর্জনের কয়েকদিন পরেই ১৯৭০ সনের ১৫ মে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন| ১৯৭৩ সনে উচ্চ শিক্ষার্থে জার্মানি গমন করেন| ভারত উপমহাদেশসহ পৃথিবীর অনেক দেশের মাস্টার ডিগ্রি জার্মানিতে স্বীকৃত নয়| তাই এ সকল দেশের মাস্টার ডিগ্রিধারীদের ৭-৮ বছর পড়াশোনা করে ডক্টরেট ডিগ্রি অর্জন করতে হয়| কিন্তু সরোজ হাজারী বার্লিন টেকনিক্যাল ইউনিভার্সিটিতে বিশেষ পরীক্ষায় অবতীর্ণ হন এবং তার ফলাফলের ভিত্তিতে সরাসরি ডক্টরেট কোর্সে ভর্তি হন| আড়াই বৎসরে ‘খুব ভালো’ ক্যাটাগরিতে (১ম শ্রেণির তুল্য) ডক্টরেট ডিগ্রি অর্জন করেন| জার্মানি হতে ফিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি গবেষণাকর্মে নিয়োজিত হন| অনেক এম.এসসি, এম.পিল ও পিএইচ.ডি ছাত্রদের গবেষণা তত্ত্বাবধান করেন|

পরবর্তীকালে ইংল্যান্ডের এক্সেটার ইউনিভার্সিটিতে এক বৎসর; জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজিতে ছয় মাস, জার্মানির হামবুর্গ ইউনিভার্সিটিতে তিনবার ও জার্মানির ফ্রেডরিক-শিলার ইউনিভার্সিটি, জেনাতে একবার পোস্ট ডক্টরেল গবেষণা করেন| গবেষণা কর্ম ছাড়াও পুস্তক রচনায় তিনি অবদান রেখেছেন| তিনিই প্রথমে বাংলা ভাষায় উচ্চস্তরে সাফল্যজনকভাবে অনেক পুস্তক রচনা করেন| পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে পুস্তক রচনা করেন|

১৯৮২ হতে ১৯৮৫ পর্যন্ত তিন বৎসর তিনি রসায়ন বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন| চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রসায়নের শিক্ষক থাকাকালীন অতিরিক্ত দায়িত্ব হিসেবে জার্মান ভাষা শিক্ষক ছিলেন| ২০১৩ সনের ১ জুলাই তিনি অধ্যাপক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন| ২০০৯ সনের ১৭ মার্চ বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হন| পরবর্তীতে আরো দুই মেয়াদে উপাচার্যের পদে নিয়োগ পান| দেশ ভ্রমণ তার শখ| তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, ইংল্যান্ড, জার্মানি, জাপান, সুইডেনসহ প্রায় ৩০টি দেশে ভ্রমণ করেছেন|

প্রেস বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...
সর্বশেষ সর্বাধিক পঠিত