রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ভিয়েতনামে ভারতের ৩০০ মিলিয়ন ডলারের ব্রহ্মোস মিসাইল রফতানি চুক্তি চূড়ান্ত

অনলাইন ডেস্ক

নয়াদিল্লি: ভারতীয় প্রতিরক্ষা খাত একটি গুরুত্বপূর্ণ মাইলফলকের দিকে এগুচ্ছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে। সূত্রের বার্ত  অনুযায়ী ভিয়েতনামকে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল বিক্রির অনুমোদন দেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে ভারত সরকার। প্রায় ৩০০ মিলিয়ন ডলারের (প্রায় ২,৫০০ কোটি টাকা ভারতীয় রুপি) এই চুক্তিপত্রে শুধু মিসাইল নয়, লঞ্চার, রাডার এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমও অন্তর্ভুক্ত থাকার প্রস্তাবনা রয়েছে।

অনুমোদন পেলে এটি হবে ফিলিপাইনের পর ভারতের দ্বিতীয় ব্রহ্মোস রফতানি চুক্তি। ২০২১ সালে ফিলিপাইনের সঙ্গে প্রথম ব্রহ্মোস রফতানি চুক্তি সম্পাদন করেছিল ভারত। সেই চুক্তির পর থেকেই দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছিল। ভিয়েতনামের সঙ্গে চুক্তি হলে ভারতের প্রতিরক্ষা রফতানির ইতিহাসে নতুন মাইলফলক স্থাপিত হবে। ব্রহ্মোস ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি বিশ্বের অন্যতম দ্রুতগতির সুপারসনিক ক্রুজ মিসাইল।

এর গতি প্রায় ২.৮ ম্যাক (শব্দের গতির প্রায় তিনগুণ) এবং এটি স্থল, জল ও আকাশ তিন মাধ্যম থেকেই উৎক্ষেপণ করা যায়।ভিয়েতনাম দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসী মনোভাবের কারণে দীর্ঘদিন ধরে তার প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকীকরণের চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে ভারতের ব্রহ্মোস তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কূটনৈতিক সূত্র জানিয়েছে, উভয় দেশের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শুধুমাত্র শেষ অনুমোদনের অপেক্ষা।

চুক্তি সম্পন্ন হলে ভারত শুধু অস্ত্র বিক্রি করবে না, দক্ষিণ-পূর্ব এশিয়ায় তার প্রতিরক্ষা কূটনীতিকে আরও শক্তিশালী করতে পারবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ব্রহ্মোস রপ্তানি ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের বড় সাফল্য। এর ফলে দেশীয় প্রতিরক্ষা শিল্প আরও উৎসাহিত হবে এবং কর্মসংস্থান বাড়বে। একজন সিনিয়র প্রতিরক্ষা বিশ্লেষক বলেন, “ব্রহ্মোস শুধু একটি মিসাইল নয়, এটি ভারতের প্রযুক্তিগত সক্ষমতা ও কূটনৈতিক প্রভাবের প্রতীক। ভিয়েতনামের সঙ্গে চুক্তি হলে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চিনের প্রভাবের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা যাবে।”

প্রসঙ্গত উল্লেখ্য, ভারত সরকার ইতিমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে ব্রহ্মোস বিক্রি নিয়ে আলোচনা চালাচ্ছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ডের সঙ্গেও সম্ভাব্য চুক্তির কথা শোনা যাচ্ছে। ফিলিপাইনের পর ভিয়েতনাম যদি ব্রহ্মোস গ্রহণ করে, তাহলে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতীয় অস্ত্রের চাহিদা আরও বাড়বে বলে ভারতীয় সমর বিশ্লেষকদের আশা।

সম্পর্কিত খবর

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...
সর্বশেষ সর্বাধিক পঠিত