শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

খড়িমাটির প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা : নিরব শিক্ষা-সংস্কৃতির একজন সক্রিয় শিক্ষক অধ্যাপক সরোজ সিংহ হাজারী

প্রেস বিজ্ঞপ্তি

‘নিরব শিক্ষা-সংস্কৃতির একজন সক্রিয় শিক্ষক অধ্যাপক সরোজ সিংহ হাজারী| নিভৃতে তিনি শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে গেছেন| তিনি একজন সন্ত মানুষ| এ ধরনের মানুষদের নিয়ে বারবার আলাপ বা মূল্যায়ন হওয়া দরকার|’ গত ২১ মে ২০২৬ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের গ্যালারি হলে খড়িমাটি-এর উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রয়াসন বিভাগের সাবেক অধ্যাপক, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ও রসায়নবিদ ড. সরোজ কান্তি সিংহ হাজারী রচিত আত্মজীবনীমূলক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন|

তাঁরা আরো বলেন, ‘বিজ্ঞান শিক্ষাকে সহজ করবার জন্য অধ্যাপক সরোজ হাজারী প্রচুর গ্রন্থ রচনা করেছেন| শিক্ষার্থীদের গবেষণা-অধ্যয়নে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন| আজ দেশের প্রচুর প্রতিষ্ঠানে তার ছাত্রদের ভূমিকায় দেশের শিক্ষাকে সমৃদ্ধ করেছে|’

অনুষ্ঠানে ‘জার্মানি : আমার পড়াশোনা ও বিচিত্র কিছু অভিজ্ঞতা’, ‘আমার শিক্ষা ও শিক্ষক জীবন : অবিশ্বাস্য কিছু অভিজ্ঞতা’ ও ‘বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে উপাচার্য পদের দিনগুলো’ তিনটি বইয়ের ওপর আলোচনা ও পাঠ উন্মোচন হয়| এতে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. তাপসী ঘোষ রায়, চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সচিব, থিয়েটার ইনস্টিটটিউট চট্টগ্রামের পরিচালক, নাট্যজন ও কবি অভীক ওসমান ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির প্রাক্তন রেজিস্টার আখতারুজ্জামান কায়সার| এ সময় উত্তরীয় দিয়ে অতিথিদের বরণ করে নেন নাট্যজন ও অধ্যাপক অরূপ বড়ুয়া| খড়িমাটি সম্পাদক কবি মনিরুল মনিরের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন কবি ও সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্টার সালাউদ্দিন শাহরিয়ার, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রাক্তন সভাপতি ড. অনিন্দ্য কুমার নাথ, ইউএসটিসির ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. এম ডি জিয়াউদ্দীন ও ইউএসটিসির ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাইকেল দত্ত|

উল্লেখ্য, ড. সরোজ কান্তি সিংহ হাজারী ১৯৪৭ সনের ১ ডিসেম্বর চট্টগ্রামের দোহাজারীতে জন্মগ্রহণ করেন| ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মাস্টার ডিগ্রি অর্জনের কয়েকদিন পরেই ১৯৭০ সনের ১৫ মে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন| ১৯৭৩ সনে উচ্চ শিক্ষার্থে জার্মানি গমন করেন| ভারত উপমহাদেশসহ পৃথিবীর অনেক দেশের মাস্টার ডিগ্রি জার্মানিতে স্বীকৃত নয়| তাই এ সকল দেশের মাস্টার ডিগ্রিধারীদের ৭-৮ বছর পড়াশোনা করে ডক্টরেট ডিগ্রি অর্জন করতে হয়| কিন্তু সরোজ হাজারী বার্লিন টেকনিক্যাল ইউনিভার্সিটিতে বিশেষ পরীক্ষায় অবতীর্ণ হন এবং তার ফলাফলের ভিত্তিতে সরাসরি ডক্টরেট কোর্সে ভর্তি হন| আড়াই বৎসরে ‘খুব ভালো’ ক্যাটাগরিতে (১ম শ্রেণির তুল্য) ডক্টরেট ডিগ্রি অর্জন করেন| জার্মানি হতে ফিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি গবেষণাকর্মে নিয়োজিত হন| অনেক এম.এসসি, এম.পিল ও পিএইচ.ডি ছাত্রদের গবেষণা তত্ত্বাবধান করেন| পরবর্তীকালে ইংল্যান্ডের এক্সেটার ইউনিভার্সিটিতে এক বৎসর; জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজিতে ছয় মাস, জার্মানির হামবুর্গ ইউনিভার্সিটিতে তিনবার ও জার্মানির ফ্রেডরিক-শিলার ইউনিভার্সিটি, জেনাতে একবার পোস্ট ডক্টরেল গবেষণা করেন| গবেষণা কর্ম ছাড়াও পুস্তক রচনায় তিনি অবদান রেখেছেন| তিনিই প্রথমে বাংলা ভাষায় উচ্চস্তরে সাফল্যজনকভাবে অনেক পুস্তক রচনা করেন| পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে পুস্তক রচনা করেন|
১৯৮২ হতে ১৯৮৫ পর্যন্ত তিন বৎসর তিনি রসায়ন বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন| চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রসায়নের শিক্ষক থাকাকালীন অতিরিক্ত দায়িত্ব হিসেবে জার্মান ভাষা শিক্ষক ছিলেন| ২০১৩ সনের ১ জুলাই তিনি অধ্যাপক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন| ২০০৯ সনের ১৭ মার্চ বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হন| পরবর্তীতে আরো দুই মেয়াদে উপাচার্যের পদে নিয়োগ পান| দেশ ভ্রমণ তার শখ| তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, ইংল্যান্ড, জার্মানি, জাপান, সুইডেনসহ প্রায় ৩০টি দেশে ভ্রমণ করেছেন|

সম্পর্কিত খবর

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...
সর্বশেষ সর্বাধিক পঠিত