রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামে দীর্ঘ প্রতিক্ষার পর চেম্বারে ব্যবসায়ী সংগঠনের সদস্যদের মধ্যে ভোট যুদ্ধ শুরু

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ প্রতিক্ষায় ১৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন। তিন দফা স্থগিতাদেশ, দীর্ঘ আইনি জটিলতা ও ব্যবসায়ী নেতাদের পাল্টাপাল্টি রিটের পর অবশেষে ভোটের মাঠে গেলেন ব্যবসায়ীরা। শনিবার (২৩ মে) নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এ দৃশ্য দেখা যায়, চেম্বারের ভোটে অংশ নিতে ব্যবসায়ীদের পদচারণায় মুখরিত ভোটকেন্দ্রের চারপাশ। দীর্ঘদিন ভোট দিতে না পারার আক্ষেপ মুছে ভোট দিতে জড়ো হয়েছেন হাজার খানেক ব্যবসায়ী। এসময় ব্যবসায়ীরা একে অপরের সঙ্গে কথোপকথনে ব্যস্ত। ভোট চলাকালীন নির্বাচন নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, সকাল ১০টা থেকে অনুষ্ঠিত নির্বাচনে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোট পড়েছে আট শতাধিক। এরমধ্যে ভোট দিয়েছেন ছয় শতাধিক সাধারণ সদস্য এবং দুই শতাধিক সহযোগী সদস্য।

জানা যায়, ২০১৩ সালের পর এবারই প্রথম চট্টগ্রাম চেম্বারে ভোট হচ্ছে। এর মধ্যবর্তী সময়ে সব কমিটি গঠিত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এবার নির্বাচনে মুখোমুখি হয়েছিল দুটি প্যানেল। একটি এস এম নুরুল হকের নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ, অন্যটি আমিরুল হকের নেতৃত্বাধীন ইউনাইটেড বিজনেস ফোরাম। তবে ভোটের মাত্র একদিন আগে শুক্রবার সংবাদ সম্মেলন করে নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জনের ঘোষণা দেয় সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। দলনেতা এস এম নুরুল হকের অভিযোগ, আদালতের নির্দেশনা ও বাণিজ্য সংগঠন বিধিমালা অনুসরণ না করে তড়িঘড়ি নির্বাচন আয়োজন করা হচ্ছে। তাই তাঁরা নির্বাচনে অংশ নিচ্ছেন না। যদিও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করায় ব্যালটে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থীদের নাম ও প্রতীক থাকছে।

চেম্বার সূত্রে জানা যায় , সাধারণ শ্রেণিতে ১২, সহযোগী শ্রেণিতে ৬ এবং টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ থেকে ৩ জন করে মোট ২৪ জন পরিচালক নির্বাচিত হবেন। তাঁদের মধ্য থেকে পরে সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচিত করা হবে। চূড়ান্ত তালিকা অনুযায়ী সাধারণ শ্রেণিতে ৩৭ জন এবং সহযোগী শ্রেণিতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণিতে ছয়জন প্রার্থী কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়ার পথে রয়েছেন। নির্বাচনকে ঘিরে গত নয় মাস ধরে আদালত, এফবিসিসিআই-এর সালিসি ট্রাইব্যুনাল এবং বিভিন্ন পক্ষের আইনি লড়াইয়ে বারবার স্থগিত হয়েছে ভোটগ্রহণ। এর ফলে প্রায় ২০ মাস ধরে নেতৃত্বশূন্য অবস্থায় রয়েছে দেশের অন্যতম বৃহৎ এই ব্যবসায়ী সংগঠন।

সাধারণ ব্যবসায়ীদের অনেকেই জানান, দীর্ঘদিন পর ভোটের সুযোগ তৈরি হলেও অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আইনি টানাপোড়েনে নির্বাচনের পরিবেশ বারবার প্রশ্নের মুখে পড়েছে। তাঁদের মতে, চেম্বার ও ব্যবসায়ী সমাজের বৃহত্তর স্বার্থে প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে সমঝোতা হওয়া প্রয়োজন ছিল। অন্যদিকে ইউনাইটেড বিজনেস ফোরামের দলনেতা আমিরুল হক বলেন, ‘আদালতের সব সিদ্ধান্ত মেনে ভোটারদের অংশগ্রহণের মাধ্যমেই চেম্বারের নেতৃত্ব নির্বাচিত হওয়া উচিত। সেটাই হচ্ছে। ভোটারদের উৎসাহ-উদ্দীপনা দেখেই তা-ই স্পষ্ট হয়েছে।’

সম্পর্কিত খবর

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...
সর্বশেষ সর্বাধিক পঠিত