রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

শুধু গ্রেপ্তার বা কারাগারে পাঠিয়ে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয় : চট্টগ্রাম জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় ধর্ষণের চেষ্টার শিকার চার বছরের এক শিশুকে হাসপাতালে দেখতে গিয়ে সমাজে মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ঘটনা ঘটার পর শুধু প্রতিবাদ করলেই হবে না, অপরাধ ঘটার আগেই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই নিষ্ঠুর ঘটনার বিচার নিশ্চিতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। শুক্রবার (২২ মে) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে গিয়ে আহত শিশুটিকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি শিশুটির মা ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

জেলা প্রশাসক বলেন, শিশুটি শারীরিকভাবে কিছুটা সুস্থ হলেও ভয়াবহ মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। আমি মেয়েটিকে দেখে এসেছি, তার সঙ্গে কথা বলেছি। সে এখন কিছুটা ভালো আছে বলে জানান তিনি। এসময় নিজের অনুভূতির কথা বলতে গিয়ে জেলা প্রশাসক ভারী কন্ঠে বলেন, “আমারও একটি কন্যা আছে। মেয়েটিকে আমি দেখেছি একদম ফুলের মতো একটি শিশু, বয়স মাত্র চার বছর। ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে বলেও মন্তব্য করেন জেলা প্রশাসক। তিনি বলেন, “এ ধরনের ঘটনায় অনেক সময় একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে। এখানেও তার ব্যতিক্রম হয়নি। বিষয়টি আমরা তদন্ত করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অপরাধ দমনে সামাজিক প্রতিরোধের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “অপরাধীদের ধরতে বা শাস্তির আওতায় আনতে বিশেষায়িত বাহিনী কাজ করে। কিন্তু সমাজে যারা মানুষরূপী শয়তান হয়ে বাস করছে, তাদের শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সামাজিকভাবে সবাইকে সচেতন হতে হবে।

ঘটনা কাভার করতে গিয়ে সাংবাদিক আহত হওয়ার ঘটনায়ও দুঃখ প্রকাশ করেন জেলা প্রশাসক। তিনি বলেন, “যে সাংবাদিক ভাইরা ঘটনাটি কাভার করতে গিয়েছেন, তারা তো কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। তাহলে তারা কেন আহত হবেন?

তিনি জানান, আহত দুই সাংবাদিকের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় জেলা প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে। কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনাকেও উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি। জেলা প্রশাসক বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা সম্ভব নয়। সামাজিক সচেতনতা ছাড়া পরিবর্তন আসবে না। আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। ঘটনার পর থেকেই জেলা প্রশাসক সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি ছাড়া অভিযুক্তকে পুলিশের হেফাজতে নেওয়ার নির্দেশনাও দেন তিনি। মাদক সমস্যার প্রসঙ্গ টেনে জেলা প্রশাসক বলেন, শুধু গ্রেপ্তার বা কারাগারে পাঠিয়ে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। জেলে হাজার হাজার মাদক মামলার আসামি থাকলেও সমস্যা পুরোপুরি কমছে না। পরিবার, সমাজ, প্রশাসন সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “সমাজের ভালো মানুষদের পাশে দাঁড়ান। যারা ভালো কাজ করেন, তাদের কথা শুনুন এবং মানুষকে শুনতে দিন। তাহলেই সামাজিক পরিবর্তন সম্ভব।

সম্পর্কিত খবর

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...
সর্বশেষ সর্বাধিক পঠিত