রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

পাকিস্তান চীনের বিশ্বস্ত বন্ধু : শি জিনপিং

অনলাইন ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে দুদেশের ‘অটুট’ বন্ধুত্বের প্রশংসা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পাকিস্তানকে ‘বিশ্বস্ত বন্ধু’ উল্লেখ করে অংশীদারত্ব আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

শি জিনপিং বলেন,   পাকিস্তান সেই অল্প কয়েকটি দেশের একটি, যাদের চীন ‘সব পরিস্থিতেই কৌশলগত অংশীদার’ হিসেবে বিবেচনা করে। এর মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক, বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগিতা অন্তর্ভুক্ত।

তবে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চীনা নাগরিক ও চীনের বড় অবকাঠামো প্রকল্পগুলোর ওপর ইসলামপন্থী জঙ্গি হামলা অস্বস্তিতে ফেলেছে বেইজিংকে। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠ সম্পর্কও দুদেশের সম্পর্কে তৈরি করেছে জটিলতা। সেটার দিকেই ইঙ্গিত করে চীনা প্রেসিডেন্ট বলেন, ‘আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই বদলাক না কেন, প্রতিবেশী কূটনীতিতে সবসময় চীন-পাকিস্তান সম্পর্কের উন্নয়নকে অগ্রাধিকার দেয় চীন।’ চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে কৃষি, শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং দক্ষ মানবসম্পদ গঠনে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছে চীন।

সিসিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, ইসলামাবাদের সঙ্গে ‘অভিন্ন ভবিষ্যৎসম্পন্ন আরও ঘনিষ্ঠ সম্পর্ক’ গড়ে তুলতে কাজ করার আগ্রহ রয়েছে বেইজিং এর। একই সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ বজায় রাখা এবং কৌশলগত সমন্বয় জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রেসিডেন্ট শি।

অন্যদিকে পাকিস্তানের সরকার প্রধান জনাব শাহবাজ শরিফ চীন ও পাকিস্তানকে ‘লোহার মতো দৃঢ় দুই ভাইয়ের দেশ’ বলে উল্লেখ করে বলেছেন, তাদের সম্পর্কের ‘কোনো তুলনা নেই’।

সম্পর্কিত খবর

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...
সর্বশেষ সর্বাধিক পঠিত