রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

শিবগঞ্জে লিচু চুরির অভিযোগে এক শিশুকে গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ২ : প্রতিমন্ত্রীর নির্দেশে লিচু ও উপহার প্রদান

অনলাইন ডেস্ক

শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে বাগানের লিচু খাওয়ায় এক শিশুকে গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে,শুধু তাই নয় লিচু বাগানের মালিক শিশুটির গলায় কাগজে লিখে দিয়েছিলেন ‘আমি লিচু চোর’ ইত্যাদি বিভিন্ন কথা লিখেছেন। এ ঘটনায় রাতেই থানা পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।

জানা গেছে গত শনিবার সন্ধ্যায় সিহালী বাজারের মাস্টারপাড়া গ্রামের রুবেল হোসেনের ছেলে সিহালী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র কাওছার (১১)। পীরব বাজারের ব্যবসায়ী বদির হাজীর লিচু বাগান থেকে শিশুটি খাওয়ার জন্য কয়েকটি লিচু উঠিয়ে নেয়। বিষয়টি টের পেয়ে বদি হাজীর ছেলে লোটাস ও তার নাতি শোয়াইব ধরে শিশুটিকে গাছের সঙ্গে হাত পা বেঁধে ছয় ঘণ্টা রেখে লিচু চুরির অপরাধে নির্যাতন করে।

বিষয়টি শিবগঞ্জের সংসদ সদস্য ও স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানার পর তার নির্দেশে রাতেই নির্যাতনকারীদের গ্রেপ্তার করেছে পুলিশ। শুধু আইনগত পদক্ষেপই নয়, শিশুটির পাশে মানবিকভাবে দাঁড়িয়েছেন তিনি। পাঠিয়েছেন উন্নত মানের লিচু আর ঈদের উপহার। আজ সকালে লিচু ও উপহার সামগ্রী নিয়ে শিশুটির বাড়িতে হাজির হন থানা অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল ওহাব, উপজেলা যুবদলের সভাপতি ও শিবগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাসুম, আবু শাহীন,পিরব ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন মিলন,জহুরুল ইসলাম,আব্দুল মান্নান প্রমুখ।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...
সর্বশেষ সর্বাধিক পঠিত