রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ফটিকছড়িতে বাসের ধাক্কায় প্রাণ গেলো পিতা পুত্রের, বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম ফটিকছড়িতে বিআরটিসি’র একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. শাহজাহান (৫০) এবং তার ছেলে মো. আরিফ (২২) নামের দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার ( ১ জুম) সকাল সাড়ে ৯টা পর চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাইন্দং ইউনিয়নের আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বিআরটিসি বাস ড্রাইভারকে আটক করে পরে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহতরা ফটিকছড়ি উপজেলার ২ নম্বর ওয়ার্ডের উত্তর পাইন্দং আমতল সামাজিক এলাকার বাসিন্দা।

পুলিশ জানান, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী একটি বিআরটিসি বাস আমতলী এলাকায় পৌঁছালে প্রথমে দুটি অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকেও চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা বাবা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা জানায়, সকালে বাবা ও ছেলে মোটরসাইকেলে করে যাওয়ার পথে দ্রুতগতির বাসটি তাদের চাপা দেয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পথচারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষুব্ধ জনতা বাস ও এর চালককে আটক করে। পরে তারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হোসাইন জানান, সকাল সাড়ে ৯টার পরপরই তারা দুর্ঘটনার খবর পান। বিআরটিসি বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তিনি আরও জানান, বাসচালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...
সর্বশেষ সর্বাধিক পঠিত