রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ভোলায় তোফায়েল আহমেদের ২য় জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জনাব তোফায়েল আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ০২ জুন দুপুর ২টা ৩০ মিনিটে ভোলা সরকারি স্কুল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। জানাজার আগে তাঁকে রাষ্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এর আগে দুপুর ২টায় হেলিকপ্টারযোগে তোফায়েল আহমদের মরদেহ ভোলা হেলিপ্যাডে এসে পৌঁছায়। সেখান থেকে শীতাতপ নিয়ন্ত্রিত লাশবাহী গাড়িতে দুপুর ২টা ১৫ মিনিটে ভোলা সরকারি স্কুল মাঠে জানাজাস্থলে পৌঁছায়। পরে গার্ড অব অনার দেওয়া হয়।

পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া হয়। এ সময় ভোলা জেলা বিএনপির আহ্বায়ক, ভোলা জেলা পরিষদ প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর বলেন, মরহুম তোফায়েল আহমেদ ভোলার কৃতি সন্তান এবং আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ছিলেন। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের (নিষিদ্ধ ঘোষিত সংগঠন) যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাহালুল মোল্লা, যুগ্ম আহ্বায়ক মো. ইউনুছ, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।

জানাজা শেষে তোফায়েল আহমদের মরদেহ নিয়ে যাওয়া হয় দক্ষিণ দিঘলদী ইউনিয়নে কোড়ালিয়া গ্রামের বাড়িতে। সেখানে মায়ের কবরের পাশে জনাব তোফায়েল আহমেদকে দাফন করা হবে বলে দলীয় সুত্র জানিয়েছে।

এর আগে, জানাজা ঘিরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে উত্তেজনা বিরাজ করে।স্থানীয় সূত্রে জানা যায়,  ভোলায় আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের ২য় জানাজাটি ঘিরে জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। এসময় সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ টিটুর নেতৃত্বে কিছু নেতাকর্মী জানাজাস্থলে এসে জানাজা করতে না দেওয়ার ঘোষণা দেয়। এ সময় তারা পুলিশকে জানায়, জানাজাকে কেন্দ্র করে যদি কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য বা স্লোগান দেওয়া হয় তবে তারা তা প্রতিহত করবে। পরে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম জানাজাস্থলে এসে যুবদলের নেতাকর্মীদের নিয়ে যান।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...
সর্বশেষ সর্বাধিক পঠিত