রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

হালিশহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নি:স্ব ৫ পরিবারেরপাশে দাঁড়ালেন মানবিক এমপি সাঈদ আল নোমান

প্রেস বিজ্ঞপ্তি

চট্টগ্রাম : চট্টগ্রামের হালিশহরের আইব্লকের একটি বস্তিতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে তাৎক্ষণিক মানবিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডে ৫ টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে সংসদ সদস্য সাঈদ আল নোমান সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর নির্মাণ শুরু করতে নগদ এক লাখ টাকা অনুদান প্রদান করেন। এছাড়াও ৫ টি পরিবারের ১৮ সদস্যদের দুপুরের খাবার ও বস্ত্রের ব্যবস্থা করেন তিনি। অগ্নিকাণ্ডের পরপর এমপির কাছ থেকে এমন সাড়া পেয়ে আবেগে আপ্লুত ক্ষতিগ্রস্তরা। শুধু তাই নয় স্থানীয় বাসিন্দারাও সাঈদ আল নোমানের মানবিক কার্যক্রমের প্রশংসা করেছেন।

জানা যায়, মঙ্গলবার সকালে হালিশহরের আইব্লকে একটি পেশকার বাড়িতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত ৫ টি পরিবারের বসতঘর পুড়ে যায়। এতে আসবাবপত্রসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে নি:স্ব হয়ে পড়েন তারা। অবস্থা এমন দাঁড়ায় পরিবারগুলোর পুরুষ, নারী ও শিশুরা দুপুরে খাবার সংকটে পড়ার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকটে পড়েন।

ঘটনার পরপরই চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান ছুটে যান আইব্লকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সঙ্গে কথা বলেন। পরে তাদের বসতঘর নির্মাণের কাজ শুরু করতে নগদ এক লাখ টাকা, ৫টি পরিবারের ১৮জনকে শাড়ি বিতরণ ও দুপুরের খাবার ব্যবস্থা করেন।

.স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তাৎক্ষণিক একজন জনপ্রতিনিধির এভাবে দাঁড়ানোর নজির খুব কম। প্রয়াত আব্দুল্লাহ আল নোমান যেভাবে মানুষের সাথে কানেশন তৈরি করেছিলেন সেই পথেই হাঁটছেন তার পুত্র সাঈদ আল নোমান।এসময় স্থানীয় বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...
সর্বশেষ সর্বাধিক পঠিত