রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

রাঙামাটিতে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটিতে : রাঙামাটির তবলছড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় মো. সাজেদুল হক নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে পোস্ট অফিস কলোনির ভাড়া বাসা থেকে ওই তার মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, মৃত পুলিশ সদস্য সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাজেদুল হক। তিনি পোস্ট অফিস কলোনিতে ভাড়া বাসায় স্ত্রী ও এক সন্তান নিয়ে বসবাস করতেন। তবে পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে সহকর্মীরা।

স্থানীয়রা জানায়, এদিন রাতে স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডার পর রুমের দরজা বন্ধ করে ফাঁস দেয় পুলিশ কর্মকর্তা সাজেদুল হক। এসময় স্ত্রী বারবার ডাকার পরও দরজা না খোলায় পুলিশকে খবর দেয় স্ত্রী। পরে রাত পৌনে ১টার দিকে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে, রাতেই রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব বলেন, পারিবারিক কলহে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...
সর্বশেষ সর্বাধিক পঠিত