রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ভাঙনের মুখে

অনলাইন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের রেশ কাটতে না কাটতেই বড়সড় ভাঙনের মুখে সদ্য সাবেক সরকারি দল তৃণমূল কংগ্রেস তথা ঘাসফুল শিবির! গত দু’দিন ধরে রাজ্য রাজনীতিতে চলা তীব্র জল্পনাকে সত্যি করে বুধবার পশ্চিমবঙ্গের  বিধানসভায় নাটকীয় মোড়৷ ৫৯ জন বিধায়কের সই করা চিঠি নিয়ে বিধানসভায় হাজির হলেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এর ফলে দুই-তৃতীয়াংশ বিধায়কের সমর্থন নিয়ে বিধানসভায় ‘নতুন তৃণমূল’ বা ‘নব তৃণমূল’ গোষ্ঠীর আত্মপ্রকাশ এখন স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বিধানসভা নির্বাচনের পর থেকেই সদ্য সাবেক হয়ে যাওয়া শাসক শিবিরের অন্দরে যে সুপ্ত অসন্তোষ দানা বাঁধছিল, বুধবার তা এক লহমায় প্রকাশ্যে চলে এল। ৫৯ জন বিধায়কের স্বাক্ষর সম্বলিত চিঠি নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় প্রবেশ করতেই পরিষ্কার হয়ে যায় যে, তৃণমূলের অন্দরে এবার আড়াআড়ি বিভাজন ঘটে গিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দলত্যাগী বিধায়কদের এই সংখ্যাটি দুই-তৃতীয়াংশ হওয়ায় দলত্যাগ বিরোধী আইনের খাঁড়া এড়িয়ে তাঁরা সহজেই নতুন দল বা গোষ্ঠী গঠন করতে পারবেন। এর ফলে মূল সংগঠনের ‘ঘাসফুল’ প্রতীক এবং বিধানসভায় বিরোধী দলের তকমা কার হাতে থাকবে, তা নিয়ে বড়সড় আইনি ও রাজনৈতিক লড়াই শুরু হতে চলেছে।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মমতা-অভিষেকের নিয়ন্ত্রণ ভেঙে বেরিয়ে আসা এই শিবিরে রাজ্যের একাধিক হেভিওয়েট ও পরিচিত মুখ শামিল হয়েছেন। এই তালিকায় রয়েছেন হাওড়া মধ্যের বিধায়ক অরূপ রায়, ডোমজুড়ের তাপস মাইতি, এবং হাওড়া জেলার সমীর পাঁজা ও অরুণাভ সেন। মহেশতলার শুভাশিস দাস, কুলপির বর্ণালী ধারা, এবং পাথরপ্রতিমার সমীর জানা। উত্তরবঙ্গের ও মুর্শিদাবাদের একঝাঁক মুসলিম মুখ, যার মধ্যে উল্লেখযোগ্য৷ সামসেরগঞ্জের মহম্মদ নূর আলম, হরিহরপাড়ার নিয়ামত শেখ, ভগবানগোলার রেয়াত হোসেন, সুতির ইমানি বিশ্বাস, রঘুনাথগঞ্জের আক্রুজ্জামান, সুজাপুরের সাবিনা ইয়াসমিন এবং রতুয়ার সমর মুখোপাধ্যায়। এছাড়াও রয়েছেন কেশপুরের শিউলি সাহা, খড়্গপুরের দিনেন রায়, রথীন ঘোষ, সন্দীপন সাহা এবং চন্দ্রনাথ সিনহার মতো প্রথম সারির নেতারা।

তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তথা মমতা-অভিষেকের রাশ আলগা করে বেরিয়ে এলেও, এই বিদ্রোহী বিধায়কদের প্রত্যেকেই এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেদের ‘নেত্রী’ হিসেবেই মান্যতা দিচ্ছেন। তবে দল ভেঙে বেরিয়ে আসার পর বিধানসভায় নতুন এই গোষ্ঠীর ‘বিরোধী দলনেতা’ কে হবেন, তার কোনো উত্তর দিচ্ছেন না ঋতব্রত ও তাঁর অনুগামীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অন্দরের এই নজিরবিহীন বিদ্রোহের জেরে মেইনস্ট্রিম তৃণমূলের ভিত কার্যত নড়ে গেল এবং এর প্রভাব সুদূরপ্রসারী হতে চলেছে।

সূত্র – কলকাতা নিউজ২৪.কম

সম্পর্কিত খবর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...
সর্বশেষ সর্বাধিক পঠিত