রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

‘গুপ্তলীগের গুপ্ত মিছিল’ প্রতিহত করার আহ্বান ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল। এতে প্রায় হাজারখানেক নেতাকর্মী অংশ নেন। ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগকে ‘গুপ্তলীগ’ আখ্যা দিয়ে সংগঠনটির ‘গুপ্ত মিছিল’ প্রতিহত করতে নগরবাসী ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।

‘ষড়যন্ত্রকারীদের দিন শেষ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে নগরীর জিইসি মোড় থেকে আজ বুধবার (৩ জুন) বিকাল তিনটায় মিছিল বের হয়।মিছিলের ব্যানারে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, খুলশী ও হালিশহর) আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের ছবি ছিল। মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু ও সদস্য কামরুল হাসান আকাশ।

মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মিঠু বলেন,❝ষড়যন্ত্রকারীদের দিন শেষ
সবার আগে বাংলাদেশ এই স্লোগানে আজকের মিছিল।মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের শান্তির বার্তা পৌঁছে দিতে এবং দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের অপতৎপরতার বিরুদ্ধে চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান নির্দেশে নগর ছাত্রদলের আজকের মিছিল।❞

নগর ছাত্রদলের সদস্য কামরুল হাসান আকাশ বরেন,’চট্টগ্রামে মিছিলের নামে যেই নৈরাজ্য চালাচ্ছে তারা হতে দেওয়া হবে না। তারা গুপ্ত মিছিল করে যেই বার্তা দিচ্ছে তা মোটেও শুভকর নয়। দেশের মানুষের উপর গণহত্যা চালিয়ে জনগণের কাছে ক্ষমা না চাইলে দেশে তাদের পুনরায় রাজনীতি করার কোন সুযোগ নেই।’

এসময় উপস্থিত ছিলেন সিভাসু ছাত্রদলের সদস্য সচিব মো. শাহরিয়ার,নগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ, পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীন, মোহাম্মদ ইব্রাহিম,নজরুর ইসলাম নিলয়,মো. জিন্নাহ, মোহাম্মদ রকি,জাহাঙ্গীর আলম হৃদয়,হৃদয় আজাদ সহ বিভিন্ন থানা,কলেজ ও ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

নিউইয়র্কের উদ্দেশ্যে আগামীকাল যাত্রা করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রীর...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...
সর্বশেষ সর্বাধিক পঠিত