রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামে দাবি আদায়ে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক একটি সিদ্ধান্তের প্রতিবাদে ছয় দফা দাবি উত্থাপন করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। এতে ৬ দফা দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম চমেক ইন্টার্ন চিকিৎসকদের। দাবি বাস্তবায়নে সরকারকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে সংগঠনটি বলেছে, এ সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে চিকিৎসক সমাজ বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। বুধবার ( ৩ জুন) সংগঠনের দপ্তর সম্পাদক ডা. মোহাম্মদ ইরফানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অবস্থানের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৯ মে জারি করা এফসিপিএস ট্রেনিং-সংক্রান্ত সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ উল্লেখ করে তা অবিলম্বে বাতিল এবং নতুন নির্দেশনা জারির দাবি জানান চিকিৎসকরা। একইসঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন’ প্রণয়ন এবং ওই আইনের আওতায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধের বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। সংগঠনটির অন্যান্য দাবির মধ্যে রয়েছে ইন্টার্ন চিকিৎসকদের মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন নবম গ্রেডের সমপর্যায়ে উন্নীত করা এবং বেসরকারি চিকিৎসকদের জন্য একটি নির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন।

এছাড়া বিসিএস ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা, বিএমডিসি ২০২৫ অধ্যাদেশকে আইনে রূপান্তর এবং ভুয়া ও অবৈধ চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে। সংগঠনটি বিসিপিএস ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণের আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের স্বার্থে উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। অন্যথায় চিকিৎসক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

সম্পর্কিত খবর

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...
সর্বশেষ সর্বাধিক পঠিত