মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

চট্টগ্রামে জমির বিরোধ নিয়ে হিন্দু সম্প্রদায় এবং ইসকন অনুসারীদের মধ্যে সংঘর্ষে আহত ৪

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন নন্দনকানন এলাকায় জমির বিরোধের জেরে ইসকন সম্প্রদায় আর হিন্দু সম্প্রদায়ের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার ( ৬ জুন) ভোর চারটায় ইসকনের বিরুদ্ধে হিন্দুদের জমি ও মন্দির জবরদখলের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ইসকনের লোকজন এবং স্থানীয় সাধারণ হিন্দু সম্প্রদায়ের মধ্যে এই সংঘর্ষ হয়।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় , রাত ৩টায় ইসকনের একদল লোক নন্দনকানন এলাকার লোকনাথ মন্দির সংলগ্ন জায়গায় প্রবেশের চেষ্টা করে। সেই সময় এলাকার সাধারণ হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে তাদের বাদানুবাদ শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। ওই সময় মন্দির এলাকায় একটি কক্ষ ভাঙচুর করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও পাওয়া গেছে। জানা যায় , মূলত লোকনাথ মন্দির নিয়ে ইসকন ও অন্যান্য সাধারণ হিন্দুদের মধ্যে এই সংঘর্ষ হয়। ইসকন রাতের বেলা এলাকায় ঢুকলে সাধারণ হিন্দুদের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে আরও জানা যায় , লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায় কিছু জমি নিয়ে দীর্ঘদিন ধরে ইসকন এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরোধ চলে আসছে। স্থানীয়দের অভিযোগ, ইসকন পর্যায়ক্রমে এই এলাকার জমি ও মন্দির নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে এলাকার সাধারণ হিন্দুরা মনে করেন, এই জমি ও মন্দির তাদের নিজস্ব ধর্মীয় সম্পদ, যেটিতে বাইরের কোনো সংগঠনের হস্তক্ষেপ তারা মানবেন না। এদিকে ইসকন কর্তৃক সনাতনীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সাধারণ সনাতনীরা। লোকনাথ মন্দির, নন্দনকানন ১ নং গলিতে এই সংবাদ সম্মেলন হয়েছে।

সম্পর্কিত খবর

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

যে বয়সে কাঁদে ব্যাগ নিয়ে বন্ধুের সাথে স্কুলে যাওয়ার কথা, সে বয়সে মৃত্যুর লড়াইয়ে অতুন

চট্টগ্রাম : চট্টগ্রামে অতুন চক্রবর্তী ১০ বছর বয়সী এক শিশুর পরিবার চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে হাত বাড়িয়েছেন মানবিক ব্যক্তিদের প্রতি। শিশুটি ভয়ংকর " ডিফিউজ...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...
সর্বশেষ সর্বাধিক পঠিত