শনিবার, জুন ১৩, ২০২৬

একনেক সভায় ১০ টি উন্নয়ন প্রকল্প অনুমোদিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে মোট ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ৮০ কোটি ৩৫ লাখ টাকা। আজ মঙ্গলবার ০৯ জুন মাননীয় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন জনাব তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৫টি নতুন প্রকল্প, ৩টি সংশোধিত প্রকল্প এবং দুটি মেয়াদ বৃদ্ধি পাওয়া প্রকল্প। সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (প্রথম পর্যায়)’, ভূমি মন্ত্রণালয়ের ‘সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ’, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ’, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন’ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘বাংলাদেশের ৩৩টি জেলায় সার্কিট হাউস ও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন’ প্রকল্প।

এ ছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২’, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘ঢাকা সিএমএইচে ক্যানসার সেন্টার নির্মাণ (দ্বিতীয় পর্যায়)’, শিক্ষা মন্ত্রণালয়ের ‘মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট’ এবং দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন প্রকল্পের সংশোধিত সংস্করণ, পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন’ প্রকল্পও অনুমোদন পেয়েছে।

সভায় পরিকল্পনা মন্ত্রীর মাধ্যমে ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়সংবলিত আরও ৬টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়। এর মধ্যে ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও যানজট নিরসন, ডাকসেবা সম্প্রসারণ, ঢাকা সেনানিবাসে এমইএস ট্রেনিং সেলের অবকাঠামো সম্প্রসারণ, শিশুবিবাহ প্রতিরোধ কর্মসূচির দ্বিতীয় পর্যায় এবং খুলনায় পাইকগাছা কৃষি কলেজ স্থাপন প্রকল্প রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের ১২ তম এবং বর্তমান সরকারের চতুর্থ একনেক সভায় মোট ১২টি প্রকল্প প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। তবে সভায় যাচাইবাছাই শেষে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন না পাওয়া বাকি দুটির মধ্যে একটি বহুল আলোচিত চীনা ইকোনমিক জোন প্রকল্প অন্যটি খুলনা শিপইয়ার্ড সড়ক (তৃতীয় সংশোধন) প্রকল্পটি। পাশাপাশি খুলনা শিপইয়ার্ড সড়ক (তৃতীয় সংশোধন) প্রকল্পটি অনুমোদন পায়নি। সভায় প্রকল্পটির বাস্তবায়নে দীর্ঘ বিলম্বের কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রকল্পটি নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বহুল আলোচিত চীনা ইকোনমিক জোন প্রকল্পটি সময়ের স্বল্পতার কারণে সভায় আলোচনা হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, পরবর্তী একনেক সভায় প্রকল্পটি উত্থাপন করা হতে পারে এবং তখন অনুমোদনের বিষয়টি বিবেচনা করা হবে।

সম্পর্কিত খবর

জাতীয় সংসদে উপস্থাপনের পূর্বে বাজেট প্রস্তাব মন্ত্রীসভায় অনুমোদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট আজকে সংসদে চলমান বাজেট অধিবেশনে পেশ করা হবে। জাতীয় সংসদে...

চট্টগ্রামে শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’ অনুষ্ঠিত

জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের অনিরুদ্ধ মুক্তমঞ্চে ৫ জুন শুক্রবার বিকাল ৫টায় চট্টগ্রামের সুপরিচিত ১০টি নৃত্য দলের অংশগ্রহণে জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’ অনুষ্ঠিত হয়। ২০টি ভিন্ন গানে...

চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার বিচার শুরু

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।...

আজকে থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ রবিবার ৭ জুন বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকারের এটিই প্রথম...

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কানাডা ও বসনিয়া ১ পয়েন্ট করে তুলে নিলো

কানাডা ১ : ১ বসনিয়া ও হার্জেগোভিনাপ্রথমার্ধে পিছিয়ে পড়েও বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর অনয়তম স্বাগতিক কানাডা দ্বিতীয়ার্ধে কাইল লারিনের গুরুত্বপূর্ণ গোলে হার এড়িয়ে এক...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় অভিযোগের সত্যতা পাওয়া গেছে, সাক্ষ্যগ্রহণ শুরু

চট্টগ্রাম : নগরের বাকলিয়া থানার চার বছর বয়সী শিশু ধর্ষণে দায়ের করা মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বুধবার ( ১০ জুন)...
সর্বশেষ সর্বাধিক পঠিত