রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

অফডক আমদানি-রপ্তানি কার্যক্রমে ১৫ জুন থেকে অফিস কোড ৩০৬

নিজস্ব প্রতিবেদক

অফডকভিত্তিক আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে আগামী ১৫ জুন থেকে অফিস কোড ৩০৬ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) আগ্রাবাদের বিএসটিআই বিভাগীয় অফিস ভবনে কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রামের অস্থায়ী প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রামের কমিশনার আবুল বাসার মো. শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের নেতারা অংশ নেন।
সভায় কমিশনার শফিকুর রহমান বলেন, গত ১ জুন থেকে কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রামের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম অস্থায়ীভাবে বিএসটিআই ভবন থেকে পরিচালিত হচ্ছে। আগামী ১৫ জুন থেকে অফডকভিত্তিক আমদানি-রপ্তানি কার্যক্রমে অফিস কোড ৩০৬ ব্যবহার করতে হবে। এজন্য আমদানিকারকদের BDCAMS পোর্টালের মাধ্যমে সংশ্লিষ্ট সি অ্যান্ড এফ এজেন্টের AIN-এর সঙ্গে BIN ট্যাগিং এবং সি অ্যান্ড এফ এজেন্টদের User ID-তে অফিস কোড ৩০৬ অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে হবে।
সভায় চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী বলেন, অফডকভিত্তিক কার্যক্রম পরিচালনার জন্য পৃথক কমিশনারেট গঠন জাতীয় রাজস্ব বোর্ডের একটি সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ। নতুন কমিশনারেটের কার্যক্রম সফল করতে সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
তিনি অফডকে সার্বক্ষণিক কাস্টমস কর্মকর্তা নিয়োগ, রপ্তানি পণ্যচালানের একই দিনে শুল্কায়ন, ডুয়েল ডেলিভারি ও অন-চ্যাসিস ডেলিভারির অনুমোদন দ্রুত সম্পন্ন, AIN/BIN ট্যাগিং এবং অফিস কোড ৩০৬ সংক্রান্ত আবেদন দ্রুত নিষ্পত্তির দাবি জানান।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১৫ জুন থেকে অফডকের মাধ্যমে পরিচালিত আমদানি-রপ্তানি কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন এড়াতে কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রামের নিজস্ব কর্মকর্তা নিয়োগ না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় কাস্টমস আনুষ্ঠানিকতা কাস্টমস হাউস, চট্টগ্রামের কর্মকর্তাদের মাধ্যমে সম্পন্ন করা হবে। পাশাপাশি অফিস কোড ৩০৬ ব্যবহার করে বিল অব এন্ট্রি বা এক্সপোর্ট দাখিলের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...
সর্বশেষ সর্বাধিক পঠিত