রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আফগানিস্তানে পাক বিমান হামলা : ১১ শিশু সহ ১৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলাকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দুই প্রতিবেশী দেশের মধ্যে। তালিবান প্রশাসনের দাবি, ১০ জুন রাতে পাকিস্তানের যুদ্ধবিমান আফগানিস্তানের কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশের একাধিক এলাকায় হামলা চালায়। এই হামলায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে ১১ জনই শিশু। এছাড়াও আহত হয়েছেন আরও ১৪ জন। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু বলে দাবি করেছে আফগান প্রশাসন।

ঘটনার পরপরই তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, পাকিস্তান আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে সাধারণ মানুষের বাড়িঘরে বোমাবর্ষণ করেছে। তাঁর অভিযোগ, হামলার লক্ষ্য ছিল না কোনও সামরিক ঘাঁটি, বরং সরাসরি বেসামরিক এলাকাগুলিকেই নিশানা করা হয়েছে। তালেবান প্রশাসন এই ঘটনাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে।

স্থানীয় সূত্রের দাবি, হামলার সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। খোস্ত প্রদেশের স্পেরা জেলায় একটি বাড়িতে সরাসরি আঘাত হানলে এক পরিবারের একাধিক সদস্য নিহত হন। সেখানে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। একইসঙ্গে পাকতিকা ও কুনারের বিভিন্ন এলাকাতেও ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

যদিও পাকিস্তান সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে অতীতে ইসলামাবাদ বারবার দাবি করেছে যে আফগান ভূখণ্ডে অবস্থানকারী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিরা পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালাচ্ছে। সেই কারণেই সীমান্তবর্তী এলাকায় জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালানো হয় বলে পাকিস্তানের অবস্থান। অন্যদিকে আফগানিস্তান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে।

সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, গত কয়েক মাস ধরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলছে। এর ফলে সীমান্ত এলাকায় বারবার সংঘর্ষ, গোলাবর্ষণ এবং বিমান হামলার ঘটনা ঘটছে। সাম্প্রতিক এই হামলা সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আন্তর্জাতিক মহলেও এই ঘটনাকে ঘিরে উদ্বেগ বাড়ছে। শিশু ও সাধারণ মানুষের প্রাণহানির খবর সামনে আসার পর মানবাধিকার সংগঠনগুলি নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। একইসঙ্গে কূটনৈতিক মহলের একাংশ মনে করছে, দুই দেশের মধ্যে চলতে থাকা সংঘাত দ্রুত নিয়ন্ত্রণে না এলে গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

সূত্র – কলকাতা নিউজ ২৪.কম

সম্পর্কিত খবর

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...
সর্বশেষ সর্বাধিক পঠিত