রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

তরুণ প্রজন্মের কর্মসংস্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ব : জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমাদের দেশে সাড়ে ৫ কোটি তরুণ প্রজন্ম রয়েছে। তারা আমাদের সম্পদ। তাদেরকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। আমরা জেলা প্রশাসন তাদের পাশে আছি। নতুন প্রজন্ম আমাদের সম্পদ। দেশের সম্পদ। নতুন প্রজন্মকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলে দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে দেশ অর্থনৈতিকভাবে অনেকদূর এগিয়ে যাবে। তরুণ প্রজন্মেও কর্মসংস্থানের মাধ্যমে আমরা নতুন মানবিক বাংলাদেশ গড়ব। বুধবার ( ১০ জুন) বিকেলে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র ‘বিশেষ কার্যক্রম-কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়)’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের চাকরিদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে চাকরি প্রদান ও কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোঃ সাইদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) গোলাম মাঈনউদ্দিন হাসান ও জেলা শিক্ষা অফিসার ফিরোজ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বক্তব্য রাখেন হাটহাজারীর কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল মাহমুদ, চাকরিদাতা প্রতিষ্ঠানের পক্ষে চৌধুরী ইলেকট্রনিক্সের স্বত্ত্বাধিকারী রূপম চৌধুরী। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন।

চট্টগ্রাম জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানান, মোট ৪টি ট্রেডে যথাক্রমে-টেইলারিং এন্ড ড্রেসমেকিং, মোবাইল সাভিসিং, কম্পিউটার এন্ড গ্রাফিক্স ডিজাইন ও রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনার কোর্সে মোট ৭৭ জন ঝরে পড়া শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৭৩ জন উত্তীর্ণ হয় এবং এর মধ্যে ৪৬জন শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী পেয়েছে। বাকীরাও পর্যায়ক্রমে চাকুরী পাবে। ভবিষ্যতে এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে। পরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ৭৩ জন শিক্ষার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সম্পর্কিত খবর

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
সর্বশেষ সর্বাধিক পঠিত