রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের সূচনাকারী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর শুভ সূচনা

ক্রীড়া প্রতিবেদক
মেক্সিকো ২ : ০ দক্ষিণ আফ্রিকা
অসংখ্য সুযোগ হাতছাড়া করার পরও স্বাগতিক মেক্সিকো ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর উদ্বোধনী খেলায় বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে এবারের আসরের অন্যতম স্বাগতিক  মেক্সিকো। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে স্বাগতিকদের হয়ে গোল দুটি করেন হুলিয়ান কুইনোনেস এবং অভিজ্ঞ স্ট্রাইকার রাউল হিমেনেস। তবে খেলাটি মেক্সিকোর দাপুটে পারফরম্যান্সের পাশাপাশি ৩টি লাল কার্ডের জন্যও সকলের দৃষ্টি কেড়েছে।
ম্যাচের শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগের ওপর তীব্র চাপ সৃষ্টি করে খেলতে থাকে মেক্সিকো। ম্যাচের নবম মিনিটে মেক্সিকান মিডফিল্ডার লিরা দক্ষিণ আফ্রিকার সিথোলের কাছ থেকে বল কেড়ে নিয়ে পাস দেন কুইনোনেসকে। সৌদি ক্লাব আল-কাদসিয়াহর এই ফরোয়ার্ড গোলরক্ষক উইলিয়ামসের দুই পায়ের মাঝখান দিয়ে বল জালে জড়িয়ে আসতেকা স্টেডিয়ামকে উল্লাসে ভাসান। এরপর প্রথমার্ধে কুইনোনেসের একটি শট গোলপোস্টে লেগে ফিরে আসলে আর ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা। 
বিরতির পর শুরু হওয়া খেলায় ৫০ মিনিটের মাথায় মেক্সিকোর ব্রায়ান গুতিয়েরেজকে ডি-বক্সের ঠিক বাইরে ফাউল করেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার সিথোলে। ‘লাস্ট ম্যান’ হিসেবে ফাউল করায় ব্রাজিলিয়ান রেফারি উইলটন পেরেইরা সাম্পাইও তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। ১০ জনের দক্ষিণ আফ্রিকাকে বিরুদ্ধে পরিস্থিতির সুবিধা কাজে লাগানোর জন্য মেক্সিকান কোচ হাভিয়ের আগুয়েরে ১৭ বছর বয়সী তরুণ স্ট্রাইকার গিলবার্তো মোরাকে মাঠে নামান। এই পরিবর্তনের পরপরই ম্যাচের দ্বিতীয় গোলের দেখা পায় মেক্সিকো। একটি চমৎকার ক্রস থেকে দুর্দান্ত হেডে ব্যবধান ২-০ করেন ৩৫ বছর বয়সী তারকা রাউল হিমেনেজ।
তবে এর পরে আর কোনো গোল না হলেও ম্যাচের নাটকীয়তা চলতে থাকে। ৮৪ মিনিটে দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার জোয়ানে মেক্সিকান খেলোয়াড়ের মুখে কনুই দিয়ে আঘাত করেন। ভিএআর  রিভিউ দেখে রেফারি তাকেও লাল কার্ড দেখান। ফলে ৯ জনের দলে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা। তবে ম্যাচ শেষের ঠিক আগে ৯২ মিনিটে মেক্সিকোর ডিফেন্ডার সিজার মন্তেস ডি-বক্সের বাইরে একটি মারাত্মক ফাউল করে বসেন। রেফারি তাকেও সরাসরি লাল কার্ড দেখালে মেক্সিকোও ১০ জনের দলে পরিণত হয়। মোট তিনটি লাল কার্ডের দেখা মেলে এই ম্যাচে যা বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচের জন্য একটি রেকর্ড এবং শেষ পর্যন্ত মেক্সিকো ২-০ গোলের দারুণ একটি জয় নিয়ে মাঠ ছাড়ে।

সম্পর্কিত খবর

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...
সর্বশেষ সর্বাধিক পঠিত