রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

সাবেক আওয়ামী সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ভারতের কলকাতায় পুলিশের হাতে আটক

নিজস্ব প্রতিবেদক

আলোচিত ও সমালোচিত কুমিল্লার সাবেক আওয়ামী সংসদ সদস্য জনাব  বাহাউদ্দিন বাহারকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মাত্র দু’দিন আগে তাঁকে কলকাতায় দেখা গেছে বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও।

এই আবহে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন ভারতের কেন্দ্রে ও পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। তিনি দাবি করেছেন গতকাল শুক্রবার সকালে কলকাতা পুলিশ সাবেক আওয়ামী সংসদ সদস্য বাহারউদ্দিনকে গ্রেফতার করেছে। তথাগত আরও বলেছেন তিনি এই খবরটি সমাজ মাধ্যমে দেখেছেন। খবরে বলা হয়েছে, বাহারউদ্দিনের স্ত্রী, ছেলে, বাবা-মা সহ আটজন পরিবারের সদস্য কলকাতায় বসবাস করছিলেন। তাদের কাছে ভারতীয় নথি আধার কার্ড, রেশন কার্ড সবই ছিল। তথাগত দাবি করলেও কলকাতা পুলিশের তরফ থেকে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, ২০২১ সালে কুমিল্লার একটি দূর্গা পুজার মন্ডপে যখন মুসলিম সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ অবমাননার অভিযোগে (পরবর্তীতে পুলিশি তদন্তে যা সত্য নয় বলে প্রতিবেদন দেওয়া হয়) পুরো দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাসের সৃস্টি হয় ওই সময়ে তখন জনাব বাহাউদ্দিন বাহার কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিলো সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টায় তিনি ওই জঘন্য ঘটনার মূল পরিকল্পনাকারী ছিলেন। যদিও এসব অভিযোগ তিনি অস্বীকার করেছিলেন। কিন্তু তদন্ত আর এগোয়নি বলে ২০২১ সালের রক্তাক্ত শারদ নিয়ে এখনো হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ রয়ে গেছে।

সূত্র – কলকাতা নিউজ ২৪.কম

সম্পর্কিত খবর

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...
সর্বশেষ সর্বাধিক পঠিত