রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত চার থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত চার থেকে ছয় লেনে উন্নীত করা হবে। কৃষক ও লবণচাষিরা যাতে উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পায় বিএনপি সরকার সেই ব্যবস্থা গ্রহণ করবে। গতকাল শনিবার ১৩ জুন সন্ধ্যায় চকরিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আয়োজিত একটি জনসভায় এসব কথা বলেন তিনি।

জনাব তারেক রহমান বলেন, সদ্য বাজেট ঘোষণার পর বাজারে জিনিসের দাম বাড়েনি। যারা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে তারা সবাই বলেছেন, ঘোষিত বাজেট গণমুখী বাজেট। অথচ যারা ’৭১ সাল থেকে ’৮৬, ’৯৬ ও ২০০৮ সালে দেশের জনগণকে বিভ্রান্ত করেছিল, আবার তারাই গণমুখী বাজেটের বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদ বিক্ষোভ করছে। এ দলটি জনগণের রাজনীতি করে না। এরা মিথ্যা টিকিট বিক্রি করে মানুষকে ঠকিয়ে ভোট নিয়ে ক্ষমতায় যেতে চায়। এখন কী আমরা ধরে নেব সিগারেট এবং মদের ট্যাক্স বাড়ানোই বিরোধী দল ক্ষুব্ধ হয়েছে।

কক্সবাজারের মাটি বিএনপির ঘাঁটি উল্লেখ করে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, ঘোষিত বাজেটে কিডনি ডায়ালাইসিস, হার্টের চিকিৎসা, বাইপাস সার্জারি, চোখের সানি চিকিৎসা সামগ্রীতে ট্যাক্স ফ্রি ও কমিয়েছি। আমরা দেশের স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন আনতে চাই। তিনি আরও বলেন, দেশের লাখো কোটি মা-বোনদের স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছি। কৃষক কার্ডের জন্য বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে। সরকার আগামী এক বছরে সারা দেশে পর্যায়ক্রমে ৪০ লাখ ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ করবে।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।

সম্পর্কিত খবর

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...
সর্বশেষ সর্বাধিক পঠিত