রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে প্রথম অঘটন : কাতার রুখে দিলো সুইজারল্যান্ডকে

নিজস্ব প্রতিবেদক

সুইজারল্যান্ড ১ : ১ কাতার

১৭ মিনিটের গোলে এগিয়ে থাকা সুইজারল্যান্ড যখন রেফারির শেষ বাঁশির অপেক্ষায় ছিল, ঠিক তখনই আচমকা গোল কাতারের! ইনজুরি টাইমের একদম শেষ মুহূর্তে ডিফেন্ডার বুয়ালেম খুউখির অবিশ্বাস্য হেডার স্তব্ধ করে দিল পুরো সুইস শিবিরকে এবং সৃষ্টি হলো ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর প্রথম অঘটনের।

ক্যালিফোর্নিয়ার লিভাইস স্টেডিয়ামে প্রায় ৬৮ হাজার দর্শকের সামনে কাতার শুধু ম্যাচটাই ড্র করেনি, বরং নিজেদের ফুটবল ইতিহাসে বিশ্বকাপে প্রথম কোনো পয়েন্ট পাওয়ার ঐতিহাসিক গৌরব অর্জন করল। অন্যদিকে, নিশ্চিত জয় হাতছাড়া হওয়াকে সুইস পাবলিক ব্রডকাস্টার ‘আরটিএস’ তাদের হেডলাইনে কাতারেস্ট্রফি” (কাতার বিপর্যয়) বলে আখ্যা দিয়েছে।

ম্যাচের শুরুতেই অবশ্য কাতার সুইস ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জির ভুল থেকে গোল করার একটি সুযোগ পেয়েছিল। তবে এদমিলসন জুনিয়রের সেই শট সহজেই লুফে নেন সুইস কিপার গ্রেগর কোবেল। এর পরপরই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় সুইজারল্যান্ডের হাতে। ১৩ মিনিটে সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলোর পাস থেকে বল নিয়ে বক্সে ঢুকে পড়া রেমো ফ্রয়লারকে ফাউল করেন কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা। রেফারি সাথে সাথেই পেনাল্টির বাঁশি বাজান। ১৭ মিনিটের মাথায় ঠাণ্ডা মাথায় পেনাল্টি থেকে গোল করে সুইজারল্যান্ডকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন রেনের স্ট্রাইকার ব্রিল এমবোলো। প্রথমার্ধের ইনজুরি টাইমে মিশেল এবিশারের একটি নিশ্চিত শট কাতারের ডিফেন্ডাররা গোললাইন থেকে ক্লিয়ার না করলে ব্যবধান তখনই দ্বিগুণ হতে পারত।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ক্যালিফোর্নিয়ার তীব্র গরমের কারণে দুই দলের খেলোয়াড়দের মধ্যেই ক্লান্তি ভাব দেখা যায়। খেলার গতি কমে আসায় রেফারি অফিশিয়াল হাইড্রেশন ব্রেক দিতে বাধ্য হন। ম্যাচের ৭৫ মিনিটে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ নষ্ট করেন এমবোলো, তাঁর শট লাগে সাইড-নেটে। একটু পর বদলি নামা জোহান মাঞ্জাম্বির শটও পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। একের পর এক সুযোগ হাতছাড়া করার চড়া মূল্য একটু পরেই ফেভারিট সুইজারল্যান্ডকে দিতে হয়।

নির্ধারিত ৯০ মিনিট পার করে সুইসরা যখন ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার প্রহর গুনছে, ঠিক তখনই ৯৪ মিনিটে আসে সেই স্তব্ধ করে দেওয়া মুহূর্ত।কাতারের লেফট-ব্যাক হোমাম আল আমিন চমৎকারভাবে ওভারল্যাপ করে সুইজারল্যান্ডের ডি-বক্সে একটি ক্রস বাড়ান। সুইস ডিফেন্ডারদের বোকা বানিয়ে কাতার অধিনায়ক বুয়ালেম খুউখি লাফিয়ে উঠে এক বুলেট হেডারে বল জাল জড়িয়ে দেন! সুইস গোলরক্ষক কোবেলের তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না।

সমতায় ফেরার সাথে সাথেই কাতারের ডাগআউটে শুরু হয় বন্য উল্লাস। খেলোয়াড়রা মাঠেই শুয়ে পড়ে ঐতিহাসিক এই অর্জন উদযাপন করতে থাকেন। ম্যাচ শেষে চরম হতাশ সুইস অধিনায়ক ও মিডফিল্ডার গ্রানিত জাকা বলেন:”এই ড্র-টি আমাদের কাছে হারের মতোই মনে হচ্ছে। আজ আমাদের পারফরম্যান্স ম্যাচ জেতার মতো যথেষ্ট ভালো ছিল না।”

সম্পর্কিত খবর

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...
সর্বশেষ সর্বাধিক পঠিত