শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

শ্রোতার আসরে রাগের আলো, প্রদীপ নন্দীকে স্মরণ

নিজস্ব প্রতিবেদক

ভৈরবের কোমল রেখাবের নিনাদ, বাগেশ্রীর শুদ্ধ মধ্যমের বিষাদের ভাব এবং  সারং এর চল-চঞ্চল রূপের আবির্ভাব ঘটেছে “চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইনস্টিটিউট” (সিসিএমআই) আয়োজিত শ্রোতার আসরে।

প্রয়াত বরেণ্য তবলা শিল্পী প্রদীপ নন্দী স্মরণে
১৩ জুন, শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম মহানগরের লালদিঘিস্থ সিসিএমাআই -এর নিজস্ব কার্যালয়ে এই শ্রোতার আসর অনুষ্ঠিত হয়।

আসর শুরু হয় ইনস্টিটিটের শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্মেলক গান দিয়ে। রাগ ভৈরবের একটি বন্দিশ, স্বরমালা ও একটি গান দিয়ে সাজানো হয় তাদের পরিবেশনা। তবলায় ছিলেন- শিল্পী টিটু ঘোষ। সংগীত পরিচালনায় ছিলেন- শিল্পী রাজীব দাশ।

রাগ বাগেশ্রীতে মুগ্ধ করেন – শ্রীয়ন্তী নন্দী। তার পরিবেশনায় বিরহের বিরোহী রূপ ফুটে উঠে। তবলা সংগত করেন – শিল্পী তিষাণ ঘোষ। তানপুরায় ছিলেন- সৃজিতা সাহা আরাধ্যা।

এরপর বেহালাতে রাগ বৃন্দাবনী সারং পরিবেশন করেন – শিল্পী আশীষ বসাক। তিনি বেহালায় সারং এর চঞ্চল রূপ ফুটিয়ে তোলেন। পরে তিনি একটি ধুন পরিবেশন করেন। তবলায় সংগত করেন – শিল্পী তিষাণ ঘোষ।

সবশেষে, শিল্পী রাজীব দাশের সঞ্চালনায় মুক্ত কথামালা পর্ব অনুষ্ঠিত হয়। কথামালায় অংশগ্রহণ করেন – নন্দিত মোহন বীণা শিল্পী ও গুরু দোলন কানুনগো, প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, সাহিত্যিক মাসুম খান, শিল্পী ও শিল্পপতি রিয়াজ ওয়ায়েজ, অধ্যক্ষ উত্তম আচার্য,  শিল্পী সুরজিৎ সেন, শিল্পী হিল্লোল বড়ুয়া, শিল্পী কায়ছার উদ্দিন, টিটু ঘোষ প্রমুখ। আলোচকরা প্রয়াত তবলা শিল্পী প্রদীপ নন্দীর সংগীতে তার অবদানের কথা সানুগ্রচিত্তে স্মরণ করেন।

সম্পর্কিত খবর

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...
সর্বশেষ সর্বাধিক পঠিত