রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে ফিরেই স্কটল্যান্ডের জয়

ক্রীড়া প্রতিবেদক

স্কটল্যান্ড ১ : ০ হাইতি

স্কটল্যান্ড বিশ্বকাপ ফুটবলের মূল আসরে এসেছে  দীর্ঘ ২৮ বছর পর। অন্যদিকে হাইতি এসেছে আরও সুদীর্ঘ ৫২ বছর পর। নিঃসন্দেহে দুই দলেরই উদ্দেশ্য ছিলো বিশ্বকাপে ফেরার ম্যাচটি স্মরণীয় করে রাখার। তবে স্কটল্যান্ড সফল হলেও হাইতিও তমুল লড়াই করেছে। ‘সি’ গ্রুপের ম্যাচটিতে হাইতিকে ১-০ গোলে হারিয়ে এবারের আসরে প্রথম ইউরোপীয় দল হিসেবে জয় তুলে নিয়েছে স্কটিশরা।

ফক্সবরোর বস্টন স্টেডিয়ামে ম্যাচের ভাগ্য নির্ধারণী একমাত্র গোলটি করেন দলের অভিজ্ঞ মিডফিল্ডার জন ম্যাকগিন। আর এই গোলের পর বিশ্বমঞ্চ দেখল তার সেই পরিচিত ও আবেগঘন ‘গগলস’ উদযাপন। বুড়ো আঙুল ও তর্জনী দিয়ে বৃত্ত বানিয়ে চোখের সামনে চশমার মতো তুলে ধরার এই উদযাপনের পেছনে রয়েছে এক আবেগঘন গল্প। ম্যাকগিনের ভাগ্নে জ্যাকের দৃষ্টিশক্তি কিছুটা দুর্বল, যার কারণে মাঠে তাকে সুরক্ষামূলক স্পোর্টস গগলস পরে খেলতে হয়।ভাগ্নের প্রতি ভালোবাসা ও তাকে অনুপ্রেরণা দিতেই ম্যাকগিনের এই বিশেষ ভঙ্গি, যা এবার বিশ্বকাপের মঞ্চেও দেখা গেল।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্কটল্যান্ড। সপ্তম মিনিটেই ম্যাকগিনের চমৎকার ব্যাকহিল থেকে অ্যান্ডি রবার্টসনের ক্রসে মাথা ছোঁয়ান স্কট ম্যাকটমিনে, তবে বল চলে যায় পোস্টের ওপর দিয়ে।  এরপর ১৭ মিনিটের মাথায় বেন গ্যানন-ডোকের বানিয়ে দেওয়া বল থেকে ম্যাকটমিনের জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে এর পর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্কটিশদের। ২৮তম মিনিট চে অ্যাডামসের পাস থেকে বল পান দারুণ ফর্মে থাকা গ্যানন-ডোক। তার বাড়ানো বল ধরে শট নেন ম্যাকগিন। দুজন ডিফেন্ডারের পায়ে ডিফ্লেক্ট হয়ে হাইতির গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায় বল।

ম্যাচে বল দখলের লড়াইয়ে দুই দলই ছিল সমানে সমান। স্কটল্যান্ড তুলনামূলক গোছানো ফুটবল খেললেও, প্রথমার্ধ ও দ্বিতীয়ার্থের শেষ ১৫ মিনিটে স্কটিশদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে হাইতি। পুরো ম্যাচে হাইতি শট নেয় ১৩টি, বিপরীতে স্কটল্যান্ড নেয় ৮টি।

শেষ পর্যন্ত এক গোলের লিড ধরে রেখেই পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্কটল্যান্ড। গ্রুপের অপর ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল ও মরক্কো। তাই প্রথম ম্যাচ শেষে আপাতত শীর্ষে আছে স্কটিশরা।

সম্পর্কিত খবর

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...
সর্বশেষ সর্বাধিক পঠিত